আপত্তি উড়িয়ে অরবিন্দ কেজরিওয়ালকে জেড ক্যাটেগরির নিরাপত্তা

অরবিন্দ কেজরিওয়াল
গাজিয়াবাদ, ১৩ জানুয়ারি: তিনি চান না। তবুও নিরাপত্তা বলয়ে থাকতেই হচ্ছে তাঁকে। সোমবার থেকে অরবিন্দ কেজরিওয়ালকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া শুরু করল উত্তরপ্রদেশ পুলিশ।

দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পরই অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, তিনি একজন সাধারণ মানুষ। সাধারণ মানুষ হয়েই থাকতে চান। তাই পুলিশি ঘেরাটোপ না-পসন্দ। কিন্তু, গত ৮ জানুয়ারি একদল ধর্মান্ধ হামলা চালায় গাজিয়াবাদের আমআদমি পার্টির অফিসে। গত শনিবার জনতা দরবারে চরম বিশৃঙ্খলার মুখে পড়েন কেজরিওয়াল। এর পরই জরুরি বৈঠকে বসেন উত্তরপ্রদেশ পুলিশের শীর্ষকর্তারা। সিদ্ধান্ত নেন, জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হবে অরবিন্দ কেজরিওয়ালকে। এই সিদ্ধান্তের কথা তাঁকে জানান গাজিয়াবাদের এসএসপি ধর্মেন্দ্র সিং। কিন্তু, কেজরিওয়াল ঘোর আপত্তি জানান। তা সত্ত্বেও কার্যত জোর করে তাঁকে আনা হচ্ছে নিরাপত্তার ঘেরাটোপে।

গাজিয়াবাদের কৌশাম্বীর গিরনার আবাসনে অরবিন্দ কেজরিওয়াল থাকেন। পুলিশ সূত্রে খবর, সেখানে স্থায়ীভাবে দশজন কমান্ডোকে রাখার ব্যবস্থা করা হচ্ছে। তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন দু'জন পার্সোনাল সিকিউরিটি অফিসার বা পিএসও। এছাড়া যখন বাইরে বেরোবেন তিনি, তখন তাঁর মারুতি ওয়াগন-আর গাড়িটির সামনে-পিছনে মোট দু'টি পুলিশের গাড়ি থাকবে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর পরিবারও পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে থাকেন। খুব শীঘ্র অরবিন্দ কেজরিওয়ালের বাবা-মা, স্ত্রী এবং দুই সন্তানকেও পাহারা দেওয়ার ব্যবস্থা করবে উত্তরপ্রদেশ পুলিশ।

এদিকে, উত্তরপ্রদেশ পুলিশের এই ব্যবস্থায় এবার নড়েচড়ে বসেছে দিল্লি পুলিশও। তারাও চায়, নিজেদের মুখ্যমন্ত্রীকে কড়া নিরাপত্তায় ঘেরাটোপে আনতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+