ফের সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে তিন জঙ্গিকে খতম করল সেনা

ফের একবার সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরের কূপওয়াড়া জেলায় লাইন অব কন্ট্রোলে তিন জঙ্গিকে নিকেশ করল সেনা।

ফের একবার সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরের কূপওয়াড়া জেলায় লাইন অব কন্ট্রোলে তিন জঙ্গিকে নিকেশ করল সেনা।

ফের সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, তিন জঙ্গিকে মারল সেনা

কূপওয়াড়ার কারেন সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। এমনটাই জানিয়েছেন, সেনার মুখপাত্র। জানানো হয়েছে, তিন জঙ্গি সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা করছিল। সেনা দেখতে পেয়েই জঙ্গিদের প্রতিরোধ করে নিকেশ করেছে।

ওই এলাকায় আর কোনও জঙ্গি সীমান্ত পার করার চেষ্টা করছে কিনা তা খতিয়ে দেখতে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার মাচিল সেক্টরে তিন জঙ্গিকে সেনা নিকেশ করে। ভোরে পাকিস্তানের সীমান্তের দিক থেকে সন্দেহজনক উপস্থিতি লক্ষ্য করেন জওয়ানরা। একদল জঙ্গি সীমান্ত পেরিয়ে এদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিল। তাদের বাধা দেওয়া হয়। তখন জঙ্গিরা গুলি ছুড়তে শুরু করে। পাল্টা ভারতীয় সেনা গুলি চালালে তিন জঙ্গি নিহত হয়।

পরবিত্র রমজান মাসে সীমান্ত এলাকায় সংঘর্ষ বিরতি রাখার পারস্পরিক সমঝোতা হয়েছিল ভারত-পাকিস্তানের। তবে সেই শান্তির বার্তার মধ্যে পাকিস্তান বারবার গোলাগুলি চালিয়ে ও সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে নিজেদের স্বরূপ প্রকাশ্যে এনে ফেলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+