সার্জিক্যাল স্ট্রাইকের পর এবার 'সেনা' বিতর্কে মোদীকে চরম তোপ ক্যাপ্টেন অমরিন্দরের

গোটা দেশের সঙ্গে ভোট উত্তাপ চরমে উঠেছে পঞ্জাবেও। সেখানের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ফের একবার চেনা ভঙ্গিতে তোপ দাগেন মোদীর বিরুদ্ধে।

গোটা দেশের সঙ্গে ভোট উত্তাপ চরমে উঠেছে পঞ্জাবেও। সেখানের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ফের একবার চেনা ভঙ্গিতে তোপ দাগেন মোদীর বিরুদ্ধে। '১০০ টা সার্জিক্যাল স্ট্রাইক' মন্তব্যের পর এবার 'সেনা' নিয়ে ফের মোদীকে একহাত নিলেন পঞ্জাব কংগ্রেসের এই দাপুটে নেতা।

সার্জিক্যাল স্ট্রাইকের পর এবার সেনা বিতর্কে মোদীকে চরম তোপ ক্যাপ্টেন অমরিন্দরের

এককালে ভারতীয় সেনার সেবায় নিয়োজিত ছিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। বর্তমান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং একাধিকবার নির্বাচনী মঞ্চে মোদী সহ বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন। তিনি এদিন পঞ্জাবের সাংগরুরের নির্বাচনী সভায় এবার ভারতীয় সেনা নিয়ে মোদীর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। অমরিন্দর বলেন, 'বালাকোটের এয়ারস্ট্রাইকের পর , মোদী বারবার দাবি করেন আমার সেনা বলে, তবে ভারতের সেনা মোদীর নয়, বরং গোটা দেশের। আমি ভারতীয় সেনায় ১০ বছর ছিলাম। আমি দেসের সেবা করেছি মোদীর নয়। '

এদিনের সভায় অমরিন্দর সিং বলেন, এবারের নির্বাচন সাম্প্রদায়িকদের সঙ্গে দেশের উন্নয়নের ধারকবাহকদের লড়াই। উল্লেখ্য, এর আগে পাঞ্জাবের এক সভায় দাবি করেন , এর আগে ভারতীয় সেনা ১০০ টি সার্জিক্যাল স্ট্রাইক করেছে। ফলে মোদীর আমলেই যে প্রথমবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে তা নয়। আর অমরিন্দরের এমন বক্তব্যের পর এদিন সেনাকে নিয়ে নয়া তোপে ফের একবার মোদী শিবিরকে নিশানায় রাখেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+