বিচ্ছেদের পথে হাঁটছেন নাকি সানিয়া মির্জা-সোয়েব মালিক?

জোর গুজব শুরু হয়েছে পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেটার সোয়েব মালিকের সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্কে ফাটল ধরেছে। এবং খুব শীঘ্রই বিচ্ছেদের পথে হাঁটতে পারেন এই জনপ্রিয় দম্পতি।
সোজাসাপ্টা কথা বলতেই পছন্দ করেন সানিয়া। কোনও বিষয়ে রাখঢাক নেই সানিয়ার। কিন্তু নিজের বিয়ের বিষয়ে আপাতত কথা বলতে স্বচ্ছন্দ নন সানিয়া। আর তাই তো এই বিষয়টি এড়িয়ে যাওয়াই শ্রেয় বলে মনে করছেন সানিয়া।
সোয়েব-সানিয়ার বিয়েটা যেন একটা রূপকথার গল্প। একজন ভারতের ক্রীড়াবিদ অন্যজন পাকিস্তানের। সমস্ত বাধা পেরিয়ে বিতর্কের সঙ্গে লড়াই করে অবশেষে একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সোয়েব-সানিয়ার প্রেম কাহিনি দুই দেশের প্রেমিক প্রেমিকাদের জন্য একটা নতুন দিগন্ত খুলে দেয়।
সানিয়া যেখানে নিজের পেশাগত জীবনে বেশি করে মনোনিবেশ করেছেন সেখানে সোয়েব মালিককে দেখা গিয়েছে হুমাইমা মালিক ও তাঁর পরিবারের সঙ্গে পার্টি করতে। খেলা না থাকলে সানিয়া হায়দ্রাবাদে মা-বাবার কাছে থাকেন, সোয়েব থাকেন পাকিস্তানে।
ঈদের মরশুমেই প্রথম এই দম্পতির সম্পর্কের ফাটল চোখে পড়ে, যখন সানিয়া ও সোয়েব আলাদা আলাদভাবে ঈদ উদযাপন করেন।












Click it and Unblock the Notifications