অমিত-অমরিন্দর রুদ্ধদ্বার বৈঠকে কোন আলোচনা চলল! জবাব দিল 'ক্যাপ্টেন' শিবির

এদিন সন্ধ্যেবেলা কার্যত দিল্লির রাজনীতি সরগরম করে অমিত শাহের বাসভবনে প্রবেশ করে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অমরিন্দর সিংয়ের কনভয়। অনেকেই মনে করছিলেন যে, সম্ভবত বিজেপিতে যোগ দেওয়ার ইস্যু নিয়ে অমরিন্দরের সঙ্গে অমিত শাহের বিশেষ বৈঠক হয়। সেই জল্পনা জিইয়ে রেখেই যাবতীয় প্রশ্নের জবাব দিলেন অমরিন্দর সিং। পাঞ্জাবের রাজ বংশের সন্তান অমরিন্দর সিংয়ের পদক্ষেপ ঘিরে যখন দিল্লির রাজনীতি সরগরম , তখনই কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে কার্যত তোপ দাগেন দলের বর্ষীয়ান নেতা কপিল সিবাল। এদিকে ২০২২ পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে ক্যাপ্টেন-চাণক্য বৈঠক ঘিরে দিল্লি সরগরম হতেই বহু প্রশ্নের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেন অমরিন্দর।

অমিত-অমরিন্দর বৈঠক

অমিত-অমরিন্দর বৈঠক

এদিন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবেন গিয়ে তাঁর সঙ্গে দেখা করে বহুক্ষণ ধরে আলোচনা করেন কংগ্রেসের নেতা অমরিন্দর সিং। এর আগে পাঞ্জাবে মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে অমরিন্দরকে সরিয়ে সেখানে সিধু ঘনিষ্ঠ তরণজিৎ সিং চান্নিকে মুখ্যমন্ত্রী করে কংগ্রেস। পাঞ্জাবের 'মহারাজ' এর পরিবারের অমরিন্দরের জায়গায় দলিত শিখ সম্প্রদায়ের চান্নি মসনদে বসতেই, এক সাক্ষাৎকারে অমরিন্দর বলেছিলেন , যাতে সিধু হারেন, সেরকম এক প্রার্থীকে তিনি সিধুর বিরুদ্ধে দাঁড় করাবেন।, তখন থেকেই কংগ্রেসের সঙ্গে অমরিন্দরের সম্পর্ক নিয়ে জল্পনা চড়ে। সেই জল্পনা আরও তুঙ্গে ওঠে এদিন অমিত-অমরিন্দর বৈঠকের পর।

 কী আলোচনা হয়েছে?

কী আলোচনা হয়েছে?

অমরিন্দর সিংয়ের সঙ্গে এদিন অমিত শাহের কোন বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে কৌতূহলে জাতীয় রাজনীতি। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন থেকে অমরিন্দর সিং বেরিয়ে আসতেই তিনি জানিয়েছেন, তিনটি কৃষি আইন নিয়ে এদিন আলোচনা হয়েছে। দ্রুত কৃষি আইন সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য 'ক্যাপ্টেন' অমিত শাহের কাছে আবেদন করেছেন বলে জানিয়েছেন অমরিন্দর সিংয়ের মিডিয়া অ্যাডভাইজার।

 কৃষি আইন প্রত্যাহারের দাবি অমিরন্দরের

কৃষি আইন প্রত্যাহারের দাবি অমিরন্দরের

উল্লেখ্য, ২০২২ সালে পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে কৃষি আইন নিয়ে সরগরম থাকতে পারে,তার আঁচ সমস্ত দলই করেছে। সেই জায়গা থেকে অমিত শাহের সঙ্গে অমরিন্দর সিংয়ের এদিনের সাক্ষাৎকার বেশ তাৎপর্যপূর্ণ। জানা গিয়েছে, অমরিন্দর সিং ও অমিত শাহ এদিন কৃষি আইন নিয়ে আলোচনা করেন। অমিত শাহের কাে দরবার কের অমরিন্দর তিনটি কৃষি আইন তুলে নেওয়ার জন্য আবেদন জানান। এছাড়াও শস্যের নূন্যতম সহায়ক মূল্য নিশ্চিত করার বিষয়টিও জানানো হয়।

 কৃষি আইন ও বৈঠক

কৃষি আইন ও বৈঠক

এদিকে, বিভিন্ন সূত্রের খবর, তিনটি কৃষি আইন নিয়ে কেন্দ্র কোনপথে হাঁটতে চাইছে তা অমরিন্দরের সামনে ব্যাখ্যা করেন অমিত শাহ। জানা গিয়েছে, কৃষি আইন নিয়ে কোন ব্লু প্রিন্ট রয়েছে কেন্দ্রের সামনে, তা নিয়ে এদিন আলোচনা হয়েছে। এছাড়াও আসন্ন ধানের মরশুমে যাতে পাঞ্জাবের চাষিরা কোনও বাধায় না পড়েন, তার দিকে কেন্দ্রকে নজর দিতে বলেন অমরিন্দর সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+