অমিতাভ বচ্চন ভারতরত্ন পাওয়ার যোগ্য : মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৭ জানুয়ারি : জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনকে পদ্মবিভূষণ সম্মান দেওয়া নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। হিন্দি চলচ্চিত্রে অবদানের জন্য বিগ বি-র প্রাপ্য আরও বেশি বলেই মনে করেন মমতা। আর সেকথা স্পষ্ট জানিয়েও দিলেন।

আরও পড়ুন : (ছবি) কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বলিউড-টলিউড মিলেমিশে একাকার

আরও পড়ুন : পদ্ম পুরস্কার ঘোষণা কেন্দ্রের, আদবানী, বিগ বি, বিল গেটস তালিকায়

নিজের ফেসবুক এবং টুইটার হ্যান্ডেলে টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "অমিতাভ বচ্চনের জন্য পদ্মবিভূষণ সম্মান যথেষ্ট নয়। একেবারেই যথেষ্ট নয়। উনি ওনার জীবনকালে কিংবদন্তী। ওনাকে ভারতরত্ন দেওয়া উচিত।"

অমিতাভ বচ্চন ভারতরত্ন পাওয়ার যোগ্য : মমতা বন্দ্যোপাধ্যায়

৬৬ তম গণতন্ত্র দিবসের প্রাক্কালে কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের সঙ্গে অমিতাভ বচ্চনকে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করার কথা ঘোষণা করে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন সরকার।

অমিতাভ বচ্চন ও তাঁর পরিবারের সঙ্গে ঘণিষ্ঠতা রয়েছে মুখ্যমন্ত্রীর। শেষ কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে মমতা ডাকে সপরিবারে উপস্থিত হয়েছিলেন বিগ বি। আরাধ্যাক জন্মদিন উপলক্ষে জামাও পাঠিয়েছিলেন দিদিমণি। কেন্দ্রীয় সরকার অমিতাভ বচ্চনকে পদ্মবিভূষণ দেওয়ায় মমতার মত অমিতাভ বচ্চনকে তাঁর যথাযোগ্য সম্মান দিচ্ছে না। আর নিজের সেই ক্ষোভই টুইটারে ফেসবুকে উগড় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার মন্তব্যের জবাবও টুইটে দিয়েছেন অমিতাভ বচ্চন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+