পদ্ম পুরস্কার ঘোষণা কেন্দ্রের, আদবানী, বিগ বি, বিল গেটস তালিকায়
নয়াদিল্লি, ২৬ জানুয়ারি : বরিষ্ঠ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী, মাইক্রোসফট কর্ণধার বিল গেটস, অভিনেতা অমিতাভ বচ্চন পদ্ম পুরস্কারে সম্মানিত হতে চলেছেন।
আরও পড়ুন : পদ্ম পুরস্কারের তালিকায় আদবানি, অমিতাভ, রামদেব, রজনীকান্ত?
লালকৃষ্ণ আদবানী, বিগ বির পাশাপাশি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল এবং প্রবীন অভিনেতা দিলীপকুমারকে পদ্মবিভূষণে ভূষিত করতে চলেছে কেন্দ্রীয় সরকার গণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কারের তালিকা প্রকাশ করল কেন্দ্র।

নানা সামাজিক কাজের জন্য বিল গেসটকে পদ্ম পুরস্কার দেওয়া হবে। স্ত্রী মিলেন্ডার সঙ্গে এই সম্মান পাবেন গেটস। বিজ্ঞান ও প্রকৌশল ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মঞ্জুল ভারগবকে পদ্মভূষণ দেবে কেন্দ্র।
পদ্মশ্রীর তালিকায় রয়েছেন ক্রিকেটার মিতালি রাজ, ব্যাটমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু, ছবি নির্মাতা সঞ্জয়লীলা বনশালি এবং গীতিকার প্রসূণ যোশী।
পদ্ম পুরস্কারের সম্পূর্ণ তালিকাটি দেখতে ক্লিক করুন এখানে।












Click it and Unblock the Notifications