'আন্দোলন কি শিল্প , বিনিয়োগ আনতে পারবে'! ২০২১ ভোটের পারদ চড়িয়ে অসমে পৌঁছে ঝাঁঝালো অমিত শাহ

'আন্দোলন কি শিল্প , বিনিয়োগ আনতে পারবে'! ২০২১ ভোটের পারদ চড়িয়ে অসমে পৌঁছে ঝাঁঝালো অমিত শাহ

দেশ জুড়ে এই মুহূর্তে মোদী সরকার বিরোধী আন্দোলনে সরব বিরোধীরা। দিল্লি সীমান্তে কৃষকদের আন্দোলন ইতিমধ্যেই তুঙ্গে। অন্যদিকে, গোটা দেশ তার রেশ ছড়াতে শুরু করে। এদিতে, গত ডিসেম্বরে উত্তর ভারতের অসম থেকে সারা দেশে ছড়িয়েছিল সিএএ আন্দোলনের রেশ। যা কার্যত মোদী সরকারকে ব্যাপক ধাক্কা দেয়। এরপর সেই অসমে এসে বক্তব্যরাখেন অমিত শাহ। যিনি সিএএ নিয়ে সংসদে পেশ করেছিলেন প্রস্তাব।

'আন্দোলন করলে কি বিনিয়োগ আসবে'?

'আন্দোলন করলে কি বিনিয়োগ আসবে'?

অমিত শাহ অসমের বুকে দাঁড়িয়ে এক নির্বাচনী জনসভায় সাফ বলেন, 'আমায় বলুন , আন্দোলন বা কংগ্রেস পার্টি কি আসমে বিনিয়োগ আনতে পারবে, বা শিল্প আনতে পারবে?' মূলত যে অসমের বপক থেকে সিএএ আন্দোলনের রেশ গোটা দেশে ছড়িয়েছে , সেই অসমের বুকে দাঁড়িয়ে অমিত শাহের এই তাৎপর্যপূর্ব বলে মনে করা হচ্ছে।

আন্দোলন , অসম ও অমিত শাহ

আন্দোলন , অসম ও অমিত শাহ

অসমের কামরূপে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ প্রশ্ন তোলেন, আন্দোলন কি অসমে স্বাস্থ্য পরিস্থিতি ঠিক করতে পেরেছে নাকি চাকরি দিয়েছে মানুষকে? আন্দোলনের শেষে শুধু বহু অসমের সন্তান শহিদ হয়েছেন।

 অনুপ্রবেশ ও অসম

অনুপ্রবেশ ও অসম

অমিত শাহ সাফ জানান, অসেমর অন্দরে গ্রামগুলির উন্নয়নে বিজেপির সোনোয়াল সরকার যা কা করেছে , তা আর কেউ করতে পারেনি। পাশাপাশি, তাঁর দাবি, সীমান্ত অনুপ্রবেশ রুখতে একমাত্র সক্ষম সরকার হল বিজেপি সরকার। বিজেপির আমলে যোবে সীমান্ত অনুপ্রবেশ রোখা গিয়েছে , তা আর কোনও জায়গায় হয়নি। ফলে অসমের জন্য বিজেপি সরকারই যোগ্য।

অসমের রাজনৈতিক পরিস্থিতিতে এই মুহূর্তে একাধিক দল আত্মপ্রকাশ করতে শুরু করেছে। তারমধ্যে অনেককটিই ছাত্র সংগঠন। যারা সিএএ কে কেন্দ্র করে সংগঠিত হয়েছে। আর এই আঞ্চলিক দলগুলিই ২০২১অসমের নির্বাচনে বড় শক্তি হয়ে ওঠার দাবি রাখছে।

 অসমের রাজনীতি ও অমিত শাহ

অসমের রাজনীতি ও অমিত শাহ

অমিত শাহ সাফ জানান, নতুন আঞ্চলিক দলগুলি কিছুতেই সরকার গঠন করতে পারবে না। তারা শুধুই বিজেপির ভোটকে শেষ করতে চায় বলে দাবি অমিত শাহের। আর এইভাবে অসমের ছোট আঞ্চলিকদলগুলি কংগ্রেসের হয়ে বিজেপির ভোট কাটার খেলায় মত্ত বলে জানান বিজেপির 'চাণক্য'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+