Nagaland Elections 2023:অশালীন ভাষা প্রয়োগের অভিযোগ! ২০২৪-এ কংগ্রেসের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী অমিত শাহের

নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের প্রচারে অমিত শাহ। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি সেখানে কংগ্রেসকে আক্রমণ করেছেন। ২০২৪-এর ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।

নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রচারে উঠে এল কংগ্রেস মুক্ত ভারতের কথা। এদিন মুনটাউনে বিজেপির সমাবেশে তিনি কংগ্রেসকে আক্রমণ করে বলেন, ২০২৪-এর নির্বাচনের পরে কংগ্রেসকে দুরবিন দিয়েও দেখা যাবে না। এদিন তিনি কংগ্রেস নেতাদের বিরুদ্ধে অশালীন ভাষা প্রয়োগের অভিযোগও করেছেন।

রাহুল নেতা হওয়ার পর নামছে নেতাদের গুণমান

রাহুল নেতা হওয়ার পর নামছে নেতাদের গুণমান

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন ভাষণ দিতে গিয়ে সরাসরি রাহুল গান্ধীর নাম করে কটাক্ষ করেন। তিনি বলেন, যখন থেকে রাহুল গান্ধী কংগ্রেসের নেতা হয়েছেন, সেই সময় থেকেই কংগ্রেস নেতাদের গুণমান নামতে শুরু করেছে। এব্যাপারে তিনি প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে খারাপ ভাষা প্রয়োগের অভিযোগ করেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যে ভাষা প্রয়োগ করা হচ্ছে, তার নিন্দা করছেন তিনি। অমিত শাহ অভিযোগ করেন, এদিন কংগ্রেস মুখপাত্র প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে অকথ্য ভাষা প্রয়োগ করেছেন। রাহুল গান্ধীও মোদী নিশানা করে খারাপ কথা বলেন বলেও অভিযোগ করেছেন তিনি।

দুরবিন দিয়ে খুঁজে পাওয়া যাবে না কংগ্রেসকে

দুরবিন দিয়ে খুঁজে পাওয়া যাবে না কংগ্রেসকে

নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে কংগ্রেস মুক্ত ভারতের কথা বলা হয়েছে বারে বারে। এদিন অমিত শাহ খানিকটা তারই প্রতিধ্বনি করেন। তিনি বলেন ২০২৪-এর ভোটের পরে কংগ্রেসকে দুরবিন দিয়ে দেখা যাবে না। তিনি সারা দেশে কংগ্রেসের সাফল্য নিয়ে কটাক্ষ করেন। প্রসঙ্গত একটা সময়ে নাগাল্যান্ডে সরকার গঠন করা কংগ্রেস এবার সেখানে ৬০ টি আসনের মধ্যে ২১ টিতে প্রার্থী দিয়েছে।

মোদীকে নিশানা কংগ্রেস মুখপাত্র পবন খেরার

প্রসঙ্গত উল্লেখ্য এদিন কংগ্রেস মুখপাত্র পবন খেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী যুগ্ম সংসদীয় কমিটিকে ভয় যাচ্ছেন। যদি পিভি নরসীমা রাও এবং অটল বিহারী বাজপেয়ী তা করতে পারেন, তাহলে কেন ভয় পাচ্ছেন মোদী, প্রশ্ন করেন তিনি। সেখানে ওই নেতাকে প্রধানমন্ত্রী মোদী এবং তাঁর বাবার নাম নিয়ে কটাক্ষ করতে শোনা যায়।

নাগাল্যান্ডে এডিপিপি-বিজেপি জোটের সরকার

গত ৫ বছর নাগাল্যান্ডে এডিপিপি-বিজেপি জোটের সরকার ছিল। ভোটের পরেও এই দুই দলের জোটই সরকার গঠন করবে বলে এদিন নির্বাচনী সভায় দাবি করেছেন অমিত শাহ। তিনি বলেছেন, নাগাল্যান্ডের সমস্যার সমাধান খুব বেসি দূরে নয়। নাগাল্যান্ডে এনডিএ সরকার তৈরি হলে সব সমস্যার সমাধান হবে। তিনি দাবি করেছেন, মোদীজি এই এলাকার সমস্যা ৭০ শতাংশ কমিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, নরেন্দ্র মোদী উত্তর-পূর্বে শান্তির লক্ষ্যে কাজ করছেন। কেন্দ্রের বিজেপি সরকার বোড়ো সমস্যার সমাধান করেছে বলে দাবি করেছেন তিনি। কার্বি-আনলং সমস্যারও সমাধান করা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব নাগাল্যান্ডের সমস্যার সমাধানও করা হবে আশ্বস্ত করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+