করোনা সংকটেও সংকীর্ণ রাজনীতিকে ঢাল করছে কংগ্রেস, সোনিয়াকে পাল্টা তোপ অমিতের
করোনা সংকটেও সংকীর্ণ রাজনীতিকে ঢাল করছে কংগ্রেস, সোনিয়াকে পাল্টা তোপ অমিতের
এদিনই লকডাউন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায় সোনিয়া গান্ধীকে। কংগ্রেস নেতাদের ওয়ার্কিং কমিটির বৈঠকে অপরিকল্পিত ভাবে লকডাউনের কারণেই প্রত্যহ সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে বলে এদিন মন্তব্য করেন তিনি।

সংকীর্ণ রাজনীতির শরিক কংগ্রেস
এবার তর বিরুদ্ধে পাল্টা সুর চড়াতে দেঝা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। করোনার বিরুদ্ধে ভারতের লড়াই যখন বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে তখন কংগ্রেস এটাকে নিয়ে সংকীর্ণ রাজনীতি করছে বলেও এদিন অভিযোগ করেন তিনি।

মানুষকে ভুল পথে চালিত করছে কংগ্রেস
এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এদিন অমিত শাহকে একটি টুইটও করতে দেখা যায়। ওই টুইট বার্তায় তিনি লেখেন, " এই সংকটকালীন পরিস্থিতিতে তারা জাতীয় স্বার্থের কথা চিন্তা করে এবং জনগণকে বিভ্রান্ত করছে। সাধারণ মানুষকে ভুল পথে চালিত করা বন্ধ করা দরকার। "

আর্থ-সামাজিক সংকট ঠেকাতে দীর্ঘমেয়াদি প্রকল্পের দাবি
এদিকে এদিন কংগ্রেসের মিটিংয়ের শেষে একটি বিবৃতিও প্রকাশ করা হয়। যেখানে এই সংকটকালীন সময় দেশীয় অর্থনীতিকে চাঙ্গা করতে সরকারকে এক সপ্তাহের মধ্যে জরুরি পরিকল্পনা, এক মাসের মধ্যে স্বল্প-মেয়াদী পরিকল্পনা এবং আগামী তিন মাসের মধ্যে মাঝারি থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ঘোষণা করারও দাবি জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications