অবৈধ অভিবাসীদের দেশ থেকে বিতাড়িত করা হবে! উত্তর পূর্বে গিয়ে আশ্বস্ত করলেন অমিত শাহ
শুধু অসমেই নয় অবৈধ অভিবাসীদের ভারত থেকেই বিতাড়িত করা হবে। উত্তর পূর্বের সহযোগীদের এমনটাই আশ্বাস দিয়েছেন অমিত শাহ। ৩১ অগাস্ট অসমের এনআরসিরচূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে।
শুধু অসমেই নয় অবৈধ অভিবাসীদের ভারত থেকেই বিতাড়িত করা হবে। উত্তর পূর্বের সহযোগীদের এমনটাই আশ্বাস দিয়েছেন অমিত শাহ। ৩১ অগাস্ট অসমের এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকা থেকে ১৯ লক্ষ বাসিন্দার নাম বাদ গিয়েছে। রবিবারও তিনি আশ্বস্ত করে বলেছিলেন, প্রত্যেক অবৈধ অভিবাসীকে দেশের বাইরে পাঠানো হবে।

উত্তর পূর্বে দুদিনের সফরে গিয়ে এদিন তিনি বলেন, প্রত্যেকটি রাজ্যই এনআরসি নিয়ে ভয়ে রয়েছে। তিনি বলেন, অসম মনে করেছিল এনআরসি ভুল। ছোট রাজ্যগুলি ভেবেছিল সেখানেও তা ছড়িয়ে পড়বে। এদিন তিনি আশ্বস্ত করে বলেন, শুধুল অসমেই নয়, সারা দেশ থেকেই অবৈধ অভিবাসীদের পরিষ্কার করা হবে। পরিকল্পনা তৈরিই রয়েছে। সব রাজ্যকে বিশ্বাসে এনে কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।
অসমে এনআরসির চূড়ান্ত তালিকা নিয়ে রাজ্য বিজেপির একাংশ হতাশ। কেননা একটা বড় অংশের বাঙালি হিন্দুদের নাম সেই তালিকা থেকে বাদ গিয়েছে। অসমের জনসংখ্যার ১৮ শতাংশই বাঙালি হিন্দু। তারাই আবার বিজেপির বড় সমর্থক। দলের বিধায়ক শিলাদিত্য দেব অভিযোগ করে বলেছেন, এনআরসি হিন্দুদের দূরে রাখতে এবং মুসলিমদের সহায়তা করার ষড়যন্ত্রের অংশ ছিল।
এদিন অমিত শাহ বলেন, এনআরসি ছিল একটা সমস্যা। অনেকেই ভেবেছিলেন তালিকা থেকে বাদ পড়েছেন অনেকেই। তিনি এদিন আশ্বস্ত করে বলেন, কোন অবৈধ অভিবাসীই অসমে থাকতে পারবেন না, কিংবা অন্য রাজ্যেও যেতে পারবেন না। অবৈধ অভিবাসী মুক্ত দেশ তাঁরা চান বলেও জানিয়েছেন অমিত শাহ। অসমের অবৈধ অভিবাসীরা মেঘালয়ে রাজ্যে ভিড় জমাচ্ছে, এই অভিযোগের প্রেক্ষিতে মন্তব্য করেন অমিত শাহ।
রবিবার গুয়াহাটিতে নর্থ ইস্ট কাউন্সিলের বৈঠকে অমিত শাহ বলেছিলেন, তিনি পরিষ্কার করে বলে দিতে চান, কোনও অবৈধ অভিবাসীকে দেশে থাকতে অনুমতি দেবে না কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার সংবিধানের ৩৭১ ধারায় কোনও রকম হস্তক্ষেপ করবে না বলেও জানিয়ে দেন তিনি। সংবিধানের এই ধারায় উত্তরপূর্বকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। তিনি বলেন, ৩৭০ ধারা এবং ৩৭১ ধারার মধ্যে কোনও
সম্পর্ক নেই।












Click it and Unblock the Notifications