করোনা আতঙ্কের মধ্যেই ক্ষুধার জ্বালায় মৃত্যুর খবর উঠে আসছে! চাঞ্চল্য অব্যাহত

করোনা আতঙ্কের মধ্যেই ক্ষুধার জ্বালায় মৃত্যুর খবর উঠে আসছে! চাঞ্চল্য অব্যাহত

করোনা আতঙ্কের জেরে যেখানে দেশে ৯৭৯ জন আক্রান্ত, মৃতের সংখ্যা ছুঁয়েছে ২৫ , তখন এমন পরিস্থিতিতে কেবলমাত্র অনাহারে মৃত্যুর দুঃসংবাদ উঠে এলো দেশের এক প্রান্ত থেকে। গোটা দেশে ২১ দিনের লকডাউনে যাতে কেউ অনাহারে না থাকে, তার বার্তা দিয়েছে প্রতিটি রাজ্য সরকার। এমন পরিস্থিতিতে ভারতে অনাহারে মৃত্যুর খবর নিঃসন্দেহে বড় বার্তা বহন করে এনেছে।

কোথা থেকে এলো মৃত্যুর বার্তা!

কোথা থেকে এলো মৃত্যুর বার্তা!

জানা গিয়েছে বিহারের আরা জেলায় এক ১১ বছরের বালকের মৃত্যু হয়েছে। করোনার আবহে মৃত্যু ঘিরে প্রথম থেকেই আশঙ্কা ছিল। তবে, পরে জানা গিয়েছে বিহারের ওই বালকের মৃত্যু হয়েছে অনাহারে। যা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত আশঙ্কার।

 অসুস্থতা দানা বাঁধছিল!

অসুস্থতা দানা বাঁধছিল!

বিজেপি জোট শাসিত বিহারের ওই বালকের দেহে অনাহারে থেকে অসুস্থতা এক সপ্তাহ ধরে দানা বাঁধছিল। জানাগিয়েছে বালকটির বাবা দিন মজুরের কাজ করেন। তবে কয়েকদিন ধরেই কাজের অভাব দেখা দেয়। ফলে ঘরে অন্ন সংস্থান করতে পারেননি তিনি।

বিরোধীদের ক্ষোভ

বিরোধীদের ক্ষোভ

বিরোধীদেরল দাবি দেশের একাধিক পরিষেবা লকডাউনের জেরে বন্ধ। দিন মজুরদের জন্য বন্ধ রয়েছে রোজগারের পথ । এমন পরিস্থিতিতে সরকার এমন পিছিয়ে পড়া মানুষদের উন্নতিতে কিছুই করতে পারেনি। আর এলাকার বামপন্থী নেতা জওহরলাল সিংয়ের দাবি, সরকারের উদাসিনতাই এমন মৃত্যুর জন্য দায়ী।

আরও ২ শিশুর মৃত্যু

আরও ২ শিশুর মৃত্যু

গত বছরের গরমের মরশুমে বিহার নারকীয় এনসেফালাইটিস রোগের প্রকোপ দেখেছে। এরপর এই রোগের ফের হানা দেখা যাচ্ছে বিহারে। সেখানে ২ এনেসফালাইটি আক্রান্ত শিশু অনাহারে মারা গিয়েছে বলে খবর। এজের মধ্যে একনজরে বয়স ৩ ও আরেক জনের বয়স ৫। ঘটনাগুলি ঘিরে ক্রমেই পরিস্থিতি সংকটজনক হয়ে উঠছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+