কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ নিয়ে আমেরিকা কিছু জানে না, মোদী সরকার পেল নয়া অস্ত্র

কাশ্মীর নিয়ে এতবড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমেরিকার সঙ্গে কোনও আলোচনাই করেনি ভারত সরকার। বুধবার আমেরিকার বিদেশমন্ত্রক এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন।

কাশ্মীর নিয়ে এতবড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমেরিকার সঙ্গে কোনও আলোচনাই করেনি ভারত সরকার। বুধবার আমেরিকার বিদেশমন্ত্রক এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। কিছু সংবাদমাধ্যম এমনটা দাবি করেছিল যে আমেরিকাকে জানিয়েই মোদী সরকার এই কঠোরতম সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তা খারিজ করে দিয়েছে কেন্দ্র।

কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ নিয়ে আমেরিকা কিছু জানে না

আমেরিকার বিদেশমন্ত্রকের তরফে টুইট করে জানানো হয়, কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্তের ব্যাপারে আমেরিকা কিছু ঝানত না। এই সংক্রান্ত কোনও তথ্য ভারত আমাদের সঙ্গে শেয়ার করেন্। সেই টুইটে স্পষ্ট লেখা আছে, ভারত সরকার কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস তুলে নেওয়ার ব্যাপারে অর্থাৎ ৩৭০ ধারা বিলোপের ব্যাপারে কিছু জানত না।

সোমবার কয়েকটি সংবাদমাধ্যম এমন দাবি করেছিল। আর লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্যে করে বলেন, আপনি বলছেন এটা অভ্যন্তরীণ বিষয়, কিন্তু ১৯৪৮ সালে থেকে এটা রাষ্ট্রসংঘ নজরে রেখেছে। তারপর সিমলা চুক্তি ও লাহোর ঘোষণাপত্রে সই করা হয়েছে, তারপর কী করে এটা অভ্যন্তরীণ বিষয় হতে পারে।

এস জয়শঙ্করও কয়েকদিন আগে মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেওকে বলেছিলেন, কাশ্মীর একটা দ্বিপাক্ষিক বিষয়, ফলে এখানে হস্তক্ষেপ করবেন না, তারপর কী করে এটা অভ্যন্তরীণ বিশয় হতে পারে। তা জানতে চায় কংগ্রেস, জানতে চান ভারতের মানুষ। এখন আমেরিকা বিবৃতি দেওয়ার পর এটাই হাতিয়ার হচ্ছে বিজেপির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+