মহিলার ফ্ল্যাটে ঢুকে 'হিপনোটাইজ' করে যৌন অত্যাচারের চেষ্টা! অ্যামাজনের এজেন্টকে ঘিরে তোলপাড়
ফের একবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে উত্তরপ্রদেশ। সে রাজ্যের নয়ডায় একটি ফ্ল্যাটে ঢুকে মহিলাকে ধর্ষণের চেষ্টা করে অ্যামাজন-এর ডেলিভারি এজেন্ট। এমনই অভিযোগ দায়ের হয়েছে পুলিশে।
ফের একবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে উত্তরপ্রদেশ। সে রাজ্যের নয়ডায় একটি ফ্ল্যাটে ঢুকে মহিলাকে ধর্ষণের চেষ্টা করে অ্যামাজন-এর ডেলিভারি এজেন্ট। এমনই অভিযোগ দায়ের হয়েছে পুলিশে।

জানা গিয়েছে, ৪৩ বছরের ওই মহিলা ঘটনার সময় ফ্ল্যাটে ছিলেন একা। আর সেই সময়ে অ্যামাজনের ওই এজেন্ট একটি জিনিস বদলের জন্য পৌঁছে যান তাঁর ফ্ল্যাটে। আর ওই মহিলাকে তখনই 'হিপনোটাইজ' করার অভিযোগ রয়েছে ৩০ বছর বয়সী অ্যামাজন এজেন্টের বিরুদ্ধে। এর আগে, সকাল সাড়ে এগারোটা নাগাদ ওই মহিলার ফ্ল্যাটে অ্যামাজনের ডেলিভার এজেন্ট পৌঁছলে, তাঁকে ৫ টি জিনিস বদলের জন্য বলেন মহিলা। তখন সেই অভিযুক্ত যুবক বলে ,সে ৫ টি নয়, ৪ টি জিনিস নিতে এসেছে। কারণ তেমনই নির্দেশ দেওয়া রয়েছে তাঁর কাছে। এরপরই শুরু হয় কথা কাটাকাটি।
মহিলার অভিযোগ কথা কাটাকাটির সময় তাঁকে সম্মোহনের হাতছানিতে 'হিপনোটাইজ' করে ওই অ্যামাজন ডেলিভারি বয়। তারপরই ঘটে যায় যৌন অত্যাচারের চেষ্টা। ঘটনার পর অচৈতন্য হয়ে পড়েন মহিলা। অভিযোগ যখন তাঁর সম্বিত ফেরে, তখন তিনি দেখেন ওই অ্যামাজন এজেন্ট বিবস্ত্র অবস্থায় রয়েছে। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই অভিযোগকারিনী মহিলা।












Click it and Unblock the Notifications