আমি ইন্দিরা গান্ধীর নাতনি, 'জরুরি অবস্থা'-র বর্ষপূর্তির পরদিনই যোগী সরকারকে শাসানি প্রিয়াঙ্কার

উত্তরপ্রদেশের যোগী সরকারের বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বাঢরা। কানপুরের কিশোরী শেল্টার হোমের দুই কিশোরী সন্তানসম্ভবা। এমন খবর প্রকাশ্যে আসতেই বিরোধীদের তরফে আক্রমণ আসছে যোগী আদিত্যনাথের সরকারের। সেই প্রেক্ষিতে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে নোটিশ পাঠিয়েছে সরকার।

আমি ইন্দিরা গান্ধীর নাতনি

আমি ইন্দিরা গান্ধীর নাতনি

সেই নোটিশের জবাবেই এবার মুখ খুললেন প্রিয়াঙ্কা। এদিন তিনি এক টুইটবার্তায় লেখেন, 'যা পদক্ষেপ ওরা নেবে, নিতে পারে। আমি সত্যির হয়ে কথা বলবোই। আমি ইন্দিরা গান্ধীর নাতনি। উত্তরপ্রদেশ সরকার তাই যেভাবে খুশি আমাকে হেনস্থা করতে পারে। আমি চিন্তিত নই।'

অমিত শাহকে প্রিয়াঙ্কার জবাব

অমিত শাহকে প্রিয়াঙ্কার জবাব

প্রঙ্গত, বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেসকে আক্রমণ করতে জরুরি অবস্থার প্রসঙ্গ উত্থাপন করেন। ঠিক তারপরের দিন অর্থাৎ ২৬ মে, শুক্রবার এই টুইট করেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি লেখেন, 'মানুষের সেবক হিসেবে আমি উত্তরপ্রদেশের মানুষকে শুধু জবাবদিহি করব। তাই সত্যিটা তাঁদেরকে বলবো। সরকারকে নয়। উত্তরপ্রদেশ সরকার তাই যেভাবে খুশি আমাকে হেনস্থা করতে পারে। আমি চিন্তিত নই।'

জরুরি অবস্থার ৪৫ত বর্ষপূর্তি

জরুরি অবস্থার ৪৫ত বর্ষপূর্তি

১৯৭৫ সালের ২৫ জুন তারিখে দেশজুড়ে জারি হয়েছিল জরুরি অবস্থা। যা চলেছিল ২১ মাস। এই নিয়ে কংগ্রেসকে আক্রমণ করে টুইট করলেন অমিত শাহ। লিখলেন, একটা পরিবারের ক্ষমতার লোভের জন্য ৪৫ বছর আগে দেশে জরুরি অবস্থা জারি হয়।

গান্ধী পরিবারকে আক্রমণ অমিত শাহর

গান্ধী পরিবারকে আক্রমণ অমিত শাহর

কগ্রেস তথা গান্ধী পরিবারকে আক্রমণ করে বৃহস্পতিবার অমিত শাহ লেখেন, সেই সময় দেশকে জেলখানায় পরিণত করা হয়েছিল। সংবাদমাধ্যম, আদালতের ক্ষমতা, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। পায়ের তলায় পিষে দেওয়া হয়েছিল । গরিবদের উপর অত্যাচার হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+