শেষ ৫ দিনে ২৪২ জন শিশু করোনা আক্রান্ত বেঙ্গালুরুতে, তৃতীয় স্রোতের আশঙ্কার মাঝে নয়া উদ্বেগ শহরে

করোনার তৃতীয় স্রোতে যে শুধুই শিশুদের ওপর হানার পরিমাণ বাড়বে, এমন কথা কার্যত নস্যাৎ করে দিয়েছে কেন্দ্র। এছাড়াও বহু বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন যে করোনার তৃতীয় স্রোতের সম্ভাবনায় শুধুই শিশুদের আক্রান্ত হওয়ার মতো কোনও তথ্য সেভাবে হাতে আসেনি। তবে এরই মাঝে বাগিচা শহর বেঙ্গালুরু রীতিমতো ভয় ধরাচ্ছে। সেখানে গত ৫ দিনের তথ্য ভয়াবহ দিকে যাচ্ছে।

 বেঙ্গালুরুর পরিস্থিতি

বেঙ্গালুরুর পরিস্থিতি

গত কয়েকদিনে কর্ণাটকে রীতিমতো হু হু করে বেড়েছে করোনার সংক্রমণ। শেষ ২৪ ঘণ্টায় দিনে কর্ণাটকে ১,৩৩৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে শেষ একদিনে সেরাজ্যে মোট ৩১ জনের মৃত্যু সংবাদ শোনা গিয়েছে। এরই মাঝে বেঙ্গালুরুতে গত ৫ দিনে করোনা আক্রান্ত হয়েছে ২৪২ টি শিশু। বহু আগে এক গবেষণাপত্রে বলা হয়েছে যে করোনার জেরে তৃতীয় স্রোত যদি ভারতে আছড়ে পড়ে, তাহলে তা শিশুদের ওপর প্রভাব ফেলবে। যদিও সরকারি নানান সূত্র তা নস্যাৎ করে দেয়।

 শেষ ৫ দিনে করোনা আক্রান্ত শিশুদের ঘিরে কী পরিস্থিতি?

শেষ ৫ দিনে করোনা আক্রান্ত শিশুদের ঘিরে কী পরিস্থিতি?

একদিকে দেশ জুড়ে ডেল্টা ভাইরাসের রমরমা শুরু হয়েছে। তারই মাঝে রয়েছে অগাস্ট মাস থেকে করোনার তৃতীয় স্রোতে সংক্রমণের প্রবল আশঙ্কা। এদিকে, বেঙ্গালুরুতে শেষ ৫ দিনে ২৪২ জন শিশুর করোনা পজিটিভ হওয়ার খবর আসছে। সেখাবে ১৩৬ জন করোনা পজিটিভ শিশু ৯ বছরের উর্ধে। আর ১০৬ জন ৯ বছরের নিচে আক্রান্ত বলে দেখা গিয়েছে। এদিকে কর্ণাটকের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে আগামী কয়েক দিনে কর্ণাটকের রাজধানীতে বেড়ে যেতে পারে শিশুদের আক্রান্ত হওয়ার সংখ্যা। ফলে সতর্কতা অবলম্বন খুবই জরুরি।

 আগামী কয়েকদিনে তিনগুণ হতে পারে আক্রান্ত!

আগামী কয়েকদিনে তিনগুণ হতে পারে আক্রান্ত!

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর বেঙ্গালুরুতে যে সংখ্যক শিশুর করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে, তা আগামী কয়েকদিনে ৩ গুণ বেড়ে যেতে পারে। ফলে আসন্ন সময়ে ভয়াবহ পরিস্থিতি আসতে চলেছে বলে দাবি করা হচ্ছে। ইতিমধ্যেই রাতের কার্ফু জারি হয়েছে কর্ণাটকের সমস্ত জেলায়। কেরল ও মহারাষ্ট্র সীমান্তে কার্যত সিল করা হয়েছে কর্ণাটকের তরফে। এই দুই রাজ্য থেকে শেষ ৭২ ঘণ্টার আরটি পিসিআর রিপোর্ট প্রকাশ করলে তবেই কর্ণাটকে প্রবেশ করা যাবে বলে জানানো হয়েছে।

 অগাস্ট ১৬ থেকে কী পরিস্থিতি হতে পারে?

অগাস্ট ১৬ থেকে কী পরিস্থিতি হতে পারে?

এদিকে, অগাস্টের ১৬ তারিখে কর্ণাটকে ফের একবার আংশিক লকডাউন জারি করার কথা ভাবতে শুরু করেছে সেরাজ্যের সরকার। গত কয়েকদিন ধরে কর্ণাটকে প্রতিদিন দেড় হাজার জন করোনা আক্রান্ত হচ্ছেন বলে খবর। এরই মাঝে রাজ্যে নব পদে আসীন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই জানিয়েছেন প্রতিদিন রাজ্যে ভ্যাকসিনেশন ৬৫ লাখ থেকে ১ কোটি করতে হবে। এর আগে , করোনার দ্বিতীয় স্রোতে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর মতো ঘটনা ঘটে যায়। এরপর পরিস্থিতি বর্তমান প্রেক্ষাপটে কোনদিকে যাবে, তা নিয়ে রয়েছে জল্পনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+