লিভ ইন পার্টনারকে খুন করে দেহ ফ্রিজে রেখে বিয়ে সারলেন যুবক, যত কাণ্ড দিল্লিতে

২০২২ সালের ডিসেম্বরে অভিযুক্ত সাহিল অভিযুক্তের বাগদানও হয়। তারপর এই ৯ ও ১০ ফেব্রুয়ারি তার বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। নিকিকে তার বাগদান ও বিয়ে সম্পর্ক জানায়নি সাহিল।

লিভ ইন পার্টনারকে খুন করে দেহ ফ্রিজে রেখে তড়িঘড়ি বিয়ে সারেন যুবক। মঙ্গলবার নজফগড়ের ধাবা থেকে লিভ ইন পার্টনারের দেহ উদ্ধারের পর অভিযুক্তকে গ্রেফতার করেই পুলিশ জানতে পারে যুবকের কাণ্ড কারখানা। সামনে আসে চাঞ্চল্যকর আরও এক ঘটনা।

লিভ ইন পার্টনারকে খুন করে দেহ ফ্রিজে রাখার পর গুণধর যুবক কি না বিয়ে সেরেছিলেন। অভিযুক্ত সাহিল গেহলট লিভ ইন পার্টনারকে খুন করে অন্য মহিলাকে বিয়ে করে অবশ্য শেষ রক্ষা করতে পারেনি। পুলিশের জাল ধরা পড়ে যায় সেষ এদিনই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

লিভ ইন পার্টনারকে খুন করে দেহ ফ্রিজে রেখে বিয়ে সারলেন যুবক

২৪ বছর বয়সী অভিযুক্ত যুবক তদন্তকারী অফিসারকে জানিয়েছেন, ২০১৮ সালে উত্তম নগর এলাকায় একটি কোচিং সেন্টারে নিক্কি যাদবের সঙ্গে তার দেখা হয়। তারপর তারা সম্পর্কে জড়িয়ে পড়ে। এবং তারা একসঙ্গে থাকতে শুরু করে। এরপর সাহিল জানায় তরা পরিবার তাকে অন্য এক মহিলাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল্।

২০২২ সালের ডিসেম্বরে অভিযুক্ত সাহিল অভিযুক্তের বাগদানও হয়। তারপর এই ৯ ও ১০ ফেব্রুয়ারি তার বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। নিকিকে তার বাগদান ও বিয়ে সম্পর্ক জানায়নি সাহিল। নিকি এরপর কোনওভাবে বিষয়টি জানতে পারে। উভয়ের মধ্যে শুরু হয় অশান্তি। সাহিল তার গাড়িতে রাখা ডাটা কেবিল দিয়ে শ্বাসরোধ করে খুন করে নিকিকে।

তারপর সাহিল নিকির দেহ ধাবার ফ্রিজে লুকিয়ে রেখে বাড়ি ফিরে যায়। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের কয়েক ঘণ্টা আগেই সে খুন করে লিভ ইন পার্টনার প্রেমিকাকে। দ্বারকার অতিরিক্ত পুলিশ কমিনার বিক্রম সিং জানান, তারা মঙ্গলবার সকালে তথ্য পান যে এক মহিলাকে খুন করা হয়েছে। তারপর দেহ গ্রামের উপকণ্টে এক ধাবায় লুকিয়ে রাখা হযেছে।

লিভ ইন পার্টনারের হাতে খুন হওয়া নিক্কি যাদবের বাড়ি হরিয়ানার ঝাজ্জরের বাসিন্দা। দিল্লির মিত্রান গ্রামের বাসিন্দা সাহিল গেহলটকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ জানতে পারে নির্মম ঘটনার কথা। কয়েক মাসের মধ্যে দিল্লিতে ঘটে একই ধরনের জোড়া ঘটনা।

২০২২ সালের ২২ নভেম্বর দিল্লি পুলিশ আফতাবকে গ্রেফতার করার পর শ্রদ্ধা ওয়াকারের হত্যাকাণ্ডের রোমহর্ষক ঘটনা সামনে আসে। তা সমগ্র জাতিকে নাড়া দিয়ে যায়। শ্রদ্ধা ওয়াকারের হাড়ের ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে, করাতের মতো বস্তু দিয়ে তার দেহ ৩৫টি টুকরো করা হয়েছে।

নিক্কি যাদবের হত্যাকাণ্ডও শ্রদ্ধা ওয়াকার হত্যা মামলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। শ্র্দ্ধা ওয়াকার নামে ২৭ বছর বয়সী তরুণীকে তার লিভ-ইন পার্টনার আফতাব আমিন পুনাওয়ালা শ্বাসরোধ করে হত্যা করেছিল। পরে অভিযুক্ত আফতাব তার দেহকে ৩৫ টুকরো করে কেটে রেফ্রিজারেটরে সংরক্ষণ করে রাখে। তারপর একটি একটি করে তা জঙ্গলে ছড়িয়ে দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+