কংগ্রেসে ফের ধাক্কা, মেঘালয়ের পার্বত্য পরিষদের ১১ সদস্য যোগ দিলেন তৃণমূলে

মেঘালয় কংগ্রেসে ফের ধাক্কা দিল তৃণমূল। কংগ্রেসের ১২ জন বিধায়ক আগেই যোগদান করেছিলেন তৃণমূলে। এবার উত্তর গারো উপজাতীয় পরিষদের ১১ জন কংগ্রেস সদস্যও তৃণমূলে যোগ দিলেন। ফলে মেঘালয়ে আরও শক্তিবাড়াল তৃণমূল।

মেঘালয় কংগ্রেসে ফের ধাক্কা দিল তৃণমূল। কংগ্রেসের ১২ জন বিধায়ক আগেই যোগদান করেছিলেন তৃণমূলে। এবার উত্তর গারো উপজাতীয় পরিষদের ১১ জন কংগ্রেস সদস্যও তৃণমূলে যোগ দিলেন। ফলে মেঘালয়ে আরও শক্তিবাড়াল তৃণমূল। একইসঙ্গে কংগ্রেস প্রান্তিক শক্তিতে পরিণত হল উত্তর-পূর্ব ভারতের মেঘালয়ে।

উপজাতি পরিষদের ১১ কংগ্রেস সদস্য তৃণমূল

উপজাতি পরিষদের ১১ কংগ্রেস সদস্য তৃণমূল

মেঘালয়ের উত্তর গারো পার্বত্য জেলার একটি উপজাতি পরিষদের ১১ জন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করায় কংগ্রেস প্রতিনিধিত্ব শূন্য হল। উত্তর গারো পার্বত্য পরিষদের কংগ্রেসকে সরিয়ে প্রধান বিরোধী দলের তকমা পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। ৩০ সদস্যের গারো হিলস স্বায়ত্তশাসিত জেলা পরিষদে কংগ্রেস মুছে গেল।

গারো পার্বত্য পরিষদে কংগ্রেস বিরোধী তকমা হারাল

গারো পার্বত্য পরিষদে কংগ্রেস বিরোধী তকমা হারাল

উত্তর গারো পার্বত্য পরিষদে এনপিপি এবং বিজেপির প্রতিনিধি যথাক্রমে যথাক্রমে ১৭ এবং দুই সদস্য রয়েছে। উত্তর-পূর্বের রাজ্যটি খাসি, জৈন্তিয়া এবং গারো উপজাতিদের জন্য তিনটি স্বায়ত্তশাসিত পরিষদে বিভক্ত। তার মধ্যে গারো পার্বত্য পরিষদে কংগ্রেস তাদের বিরোধী তকমা হারাল। কোনও প্রতিনিধি থাকল না কংগ্রেস।

মেঘালয় তৃণমূল কংগ্রেসের শক্তিবৃদ্ধি কংগ্রেস ভেঙে

মেঘালয় তৃণমূল কংগ্রেসের শক্তিবৃদ্ধি কংগ্রেস ভেঙে

মেঘালয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, "আমাদের জন্য এটি খুব বিশেষ দিন। যেহেতু ১১ জন কংগ্রেস পরিষদীয় সদস্য আমাদের পরিবারের সঙ্গে যোগদান করেছেন। উত্তর গারো পাহাড়ের রেসুবেলাপাড়ায় তাঁরা যোগদান করে৷ আমরা প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাই!

মুকুল সাংমার হাত ধরে কংগ্রেস ভাঙন মেঘালয়ে

মুকুল সাংমার হাত ধরে কংগ্রেস ভাঙন মেঘালয়ে

মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সম্প্রতি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন। ফলে মেঘালয় বিধানসভাতেও কংগ্রেস বিরোধী দলের তকমা হারায়। মুকুল সাংমাই স্বাগত জানান উত্তর গারো পার্বত্য পরিষদের ১১ জন কংগ্রেস প্রতিনিধিকে। কংগ্রেস ছেড়ে তারা তৃণমূলে আসায় দল আরও শক্তিশালী হবে বলে জানান তিনি।

মেঘালয়কে আরও উচ্চতায় তুলে ধরার বার্তা

মেঘালয়কে আরও উচ্চতায় তুলে ধরার বার্তা

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আমাদের রাজ্যকে আরও উচ্চতা তুলে ধরব। এই ব্রত নিয়েই আমরা এবার সংগ্রামে নেমেছি। তৃণমূলকে শক্তিশালী করতে হবে। আগামী বিধানসভা নির্বাচনে এই রাজ্যে আমরাই সরকার গড়ব। কংগ্রেসে থেকে আমরা লড়াই থেকে হারিয়ে যাচ্ছিলাম। তৃণমূল এসে কংগ্রেস বিধায়ক ও প্রতিনিধিরা আবার হারানো উদ্যম ফিরে পাবেন বলে জানান তিনি।

গ্র্যান্ড ওল্ড পার্টি কংগ্রেস ছেড়ে তৃণমূলে

গ্র্যান্ড ওল্ড পার্টি কংগ্রেস ছেড়ে তৃণমূলে

উল্লেখ্য, মেঘালয় বিধানসভার ১৭ জন কংগ্রেস বিধায়কের মধ্যে ১২ জন ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তাদের যোগদানের দু'সপ্তাহ পরে ফের কংগ্রেসে ভাঙন ধরাল তৃণমূল। উত্তর-পূর্ব রাজ্য মেঘালয়ের উত্তর গারো পার্বত্য পরিষদের ১১ জন সদস্য গ্র্যান্ড ওল্ড পার্টি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। তার ফলে কংগ্রেস প্রান্তিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে মেঘালয়ে। এর আগে গোয়া-ত্রিপুরাতেও কংগ্রেসে ভাঙন ধরাচ্ছে তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+