Lok Sabha Election 2024: লোকসভায় প্রার্থী ঘোষণা করে চমক অখিলেশের! লড়াই করবেন স্ত্রী ডিম্পলও
Lok Sabha Election 2024: এখনও নির্বাচনের দিন ঘোষণা হয়নি! আগামী মার্চ কিংবা এপ্রিলে লোকসভা নির্বাচনের জোর জল্পনা। আর সেই জল্পনার মধ্যেই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে চমক সমাজবাদী পার্টির।
লোকসভা নির্বাচনকে (Lok Sabha Election 2024) মাথায় রেখেই এই পার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে ১৬ জনের নাম রয়েছে। নাম রয়েছে অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদবের। মৈয়নপুরি থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে। এছাড়া সম্বল থেকে শফিকুর রহমান বার্ককে টিকিট দিয়েছে সমাজবাদী দল।

Lok Sabha Election 2024: তালিকায় নাম রয়েছে একাধিক নেতার
প্রকাশিত ১৬ জনের তালিকায় একাধিক সপা নেতার নাম রয়েছে। যেমন ফিরোজাবাদ থেকে অক্ষয় যাদব, উত্তরপ্রদেশের ইটা লোকসভা থেকে লড়াই করবেন দেবেশ শাক্য, বদাউ কেন্দ্র থেকে ধর্মেন্দ্র যাদবকে প্রার্থী করা হয়েছে।
অন্যদিকে সংবাদ শিরোনামে থাকা খেরি লোকসভা কেন্দ্র থেকে উৎকর্ষ ভার্মা লড়াই করবেন। অন্যদিকে ধৌরাহারা থেকে আনন্দ ভাদৌরিয়া, উন্নাও থেকে আনু ট্যান্ডন, লখনউ থেকে রবিদাস মেহরোত্রাকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে ফারুখাবাদ থেকে ডঃ নবল কিশোর শাক্য, আকবরপুর থেকে রাজারাম পাল। টিকিট দেওয়া হয়েছে শিবশঙ্কর সিং প্যাটেলকে।
বান্দা থেকে, ফৈজাবাদ থেকে অবধেশ প্রসাদ, আম্বেদকর নগর থেকে লালজি ভার্মা, বস্তি থেকে রামপ্রসাদ চৌধুরী এবং যোগীর শক্ত ঘাঁটি গোরখপুর থেকে কাজল নিষাদকে প্রার্থী করা হয়েছে
Lok Sabha Election 2024: জোটে অখিলেশ
বাংলা সহ একাধিক রাজ্যে কার্যত মুখ থুবড়ে পড়েছে বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোট। আর এই রাজনৈতিক প্রেক্ষাপটে যোগী গড় উত্তরপ্রদেশে কংগ্রেসের সঙ্গে জোট করে লোকসভা নির্বাচনে লড়াইয়ের ঘোষণা করেছেন সপা সুপ্রিমো অখিলেশ যাদব।
তিনি জানিয়েছেন, রাজ্যে ৮০ টি আসনের মধ্যে ১১ টি আসন কংগ্রেসকে ছাড়া হবে। আর এরপরেই উত্তরপ্রদেশের ১৬ টি লোকসভা কেন্দ্র প্রার্থী ঘোষণা করলেন সপা সুপ্রিমো। আর তা সবার আগে।
— Samajwadi Party (@samajwadiparty) January 30, 2024
বলে রাখা প্রয়োজন, সপার প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের মৃত্যুর পর মৈয়নপুরি কেন্দ্র থেকে প্রার্থী করা ডিম্পল যাদবকে উপনির্বাচনে বিপুল ভোটে জয় পান তিনি। এবারও সেই কেন্দ্র থেকেই প্রার্থী করা হচ্ছে অখিলেশ যাদবের স্ত্রীকে। তবে প্রথম তালিকায় নাম নেই অখিলেশ যাদবের।
মৈনপুরি, যে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব, সেই আসন থেকে প্রার্থী হচ্ছেন অখিলেশের স্ত্রী, ডিম্পল যাদব। প্রসঙ্গত, মুলায়ম সিং যাদবের মৃত্যুর পর উপনির্বাচনেও মৈনপুরী থেকে সপা প্রার্থী হয়েছিলেন ডিম্পল এবং বিপুল ভোটে জয় পেয়েছিলেন। গত লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) মাত্র পাঁচটি লোকসভা আসন পেয়েছিল সমাজবাদী পার্টি।












Click it and Unblock the Notifications