রাজস্থান: 'আকবর' নাম সরিয়ে 'আজমেঢ় কা কিল্লা', বিতর্কে বিজেপি

আজমেঢ়ের'আকবর কিল্লার' নাম 'আজমেঢ় কা কিল্লা ও সংগ্রহশালা' হয়েছে গত বছর থেকে । অভিযোগ সেরাজ্যের এক বিজেপি মন্ত্রীর নির্দেশে এই কাজ করা হয়েছে।

জয়পুর , ৫ মার্চ : রাজস্থানের আজমেঢ়ে মুঘল বাদশা আকবরের নির্মিত কেল্লার নাম বদল নিয়ে ফের একবার বিতর্কে বিজেপি। আজমেঢ়ের 'আকবর কা কিল্লার' নাম 'আজমেঢ় কা কিল্লা ও সংগ্রহশালা' হয়েছে গত বছর থেকে । আর এই নাম পরিবর্তন থেকেই শুরু বিতর্ক।

অভিযোগ, বিজেপি শাসিত রাজস্থানের এক মন্ত্রী বাসুদেব দেবনানি গত বছরে নিঃসাড়ে এই কেল্লার নাম বদলানোর নির্দেশ দেন। এমনই অভিযোগ তুলে জনৈক তারান্নুম চিস্তি একটি চিঠি লেখেন ওই মন্ত্রীকে। পাশপাশি চিঠিতে কেল্লার পুরনো নাম ফিরিয়ে 'আকবর কা কিল্লা' নাম রাখার দাবি তোলেন তিনি।

রাজস্থান: 'আকবর' নাম সরিয়ে 'আজমেঢ় কা কিল্লা', বিতর্কে বিজেপি

চিঠিতে তারান্নুম জানান দাবি না মানা হলে তার ফল ভয়ানক হবে । এদিকে, রাজস্থানের শিক্ষামন্ত্রী বাসুদেব দেবনানি কেল্লার নাম পরিবর্তনের জন্য মৌখিক নির্দেশ দেন বলে খবর। সেই নির্দেশ মেনে এলাকার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট 'আকবর কা কিল্লার' নাম পাল্টে 'আজমেঢ় কা কিল্লা ও সংগ্রহশালা' করার নির্দেশ দেন।

বিষয়টি নিয়ে মন্ত্রী বাসুদেব দেবনানিকে প্রশ্ন করা হলে তিনি জানান, আজমেঢ়ের মানুষ কে সম্মান জানাতেই এলাকার নামে কেল্লার নামকরণ নতুন করে করা হয়েছে। প্রসঙ্গত 'আকবর কেল্লা' নামটি আইনসিদ্ধ হয়ে রয়েছে ১৯৬৮ সালের গেজেট নোটিফিকেশন অনুযায়ী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+