দু’‌দিন বাদেই ১৫ অগাস্ট, মাস্ক ও সামাজিক দুরত্ব মেনে লাল কেল্লায় জোরকদমে চলছে মহড়া

দু’‌দিন বাদেই ১৫ অগাস্ট, মাস্ক ও সামাজিক দুরত্ব মেনে লাল কেল্লায় জোরকদমে চলছে মহড়া

আর মাত্র দু’‌দিন বাদেই ১৫ অগাস্ট, ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস। বৃহস্পতিবার দিল্লির লাল কেল্লায় তারই প্রস্তুতি চোখে পড়ল। এদিন সকালে বৃষ্টির মধ্যেই রেনকোট, মাস্ক ও সামাজিক দূরত্বের উপর ভরসা করে মহড়া হয়ে গেল লাল কেল্লায় সম্পূর্ণ পোশাক পরে। এই মহড়াকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা।

দু’‌দিন বাদেই ১৫ অগাস্ট, মাস্ক ও সামাজিক দুরত্ব মেনে লাল কেল্লায় জোরকদমে চলছে মহড়া


ভারতীয় সেনা, নৌবাহিনী, বায়ুসেনা ও ব্যক্তিগত সুরক্ষা বাহিনীর সৈনিকরা এই মহড়ায় অংশ নেন। সেনার জওয়ানরা কুচকাওয়াজের মহড়া সারেন। করোনা ভাইরাসের মহামারির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সব বাহিনীর সেনাদের মুখেই ছিল মাস্ক। পোশাকের সঙ্গে মিল রেখেই মাস্ক পরেছিলেন সেনারা।

দিল্লির মূল অনুষ্ঠানের পাশাপাশি মধ্যপ্রদেশের ভোপালেও ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চলছে সম্পূর্ণ পোশাক পরে মহড়া। যা মোতিলাল নেহেরু স্টেডিয়াম প্যারেড মাঠে অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে।

১৫ অগাস্ট লাল কেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পতাকা উত্তোলন করবেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আর্মি, নৌবাহিনী ও ভারতীয় বায়ু সেনার পক্ষ থেকে সঙ্গীত পরিবেশন করা হবে। ১৫ অগাস্ট উপলক্ষ্যে গোটা দিল্লি ও লাল কেল্লা চত্ত্বর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। তবে করোনা আবহে এ বছরের অনুষ্ঠানে প্রচুর কাটছাঁট করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+