ফের হাথরাস! এবার আত্মীয়ের হাতে ধর্ষিতা ৬ বছরের শিশু
১৯ বছরের তরুণীর গণধর্ষণের পর নারকীয় যন্ত্রণা ভোগের পর মৃত্যু। এই ঘটনার বিষাক্ত রেশ আজও কাটিয়ে উঠতে পারেনি যোগী রাজ্যের হাথরাস। এরমধ্যেই আরও একটি ধর্ষের ঘটনা।

এদিন এক ৬ বছরের মেয়ের ধর্ষণের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, ওই ১৯ বছরের তরুণীর মতোঅ এই দানবীয় অত্যাচারের যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই ৬ বছরের শিশুটি মারা যায়। শেষবার হাথরাস কেঁদেছে ঘরের মেয়ের নারকীয় গণধর্ষণ ঘিরে। সেই ঘটনার পর আরও এক মেয়ের ওপর ধর্ষণের ঘটনায় মহিলা নিরাপত্তা নিয়ে আতঙ্কে এলাকাবাসী।
জানা গিয়েছে, ওই শিশুকে আলিগড়ে তার আত্মীয় আটকে রাখে। গত মাসে এই ঘটনা ঘটে। পুলিশ রিপোর্ট বলছে, আলিগড়ে গত মাসেই শিশুটির ধর্ষণ হয়। এরপর ওই মেয়েটির পরিবার ২১ সেপ্টেম্বর একটি অভিযোগ থানায় দায়ের করে। সেখানে ১৫ বছর বয়সী ওই আত্মীয়কে অভিযুক্ত করা হয়। অভিযোগ পেয়ে পুলিশ ওই কিশোরকে গ্রেফতার করলে সে দোষের কথা কবল করে নেয়। এরপরই আলিগড়ে চিকিৎসাধীন শিশুটি মারা যায়। তারপর থেকে নতুন করে জ্বলতে শুরু করেছে যোগী রাজ্যের হাথরাস।












Click it and Unblock the Notifications