গুজরাতে ড্রাগন ফলের নাম বদলে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়, কলার মিম শেয়ার করছে চলছে রসিকতা

গুজরাতে ড্রাগন ফলের নাম বদলে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়, কলার মিম শেয়ার করছে চলছে রসিকতা

জায়গার হোক বা খাদ্য দ্রব্য নাম বদলে বিজেপি শাসিত রাজ্যগুলির জুড়ি মেলা ভার। ইতিমধ্যেই বুধবার থেকে গুজরাতের বিখ্যাত ড্রাগন ফলের নাম বদলে 'কমলাম’ রেখেছে বিজয় রূপানির সরকার। যা নিয়ে জোরদার তর্জা শুরু হয়েছে নেটপাড়ায়। চলছে দেদার হাসি-মশকরা। অন্যদিকে গুজরাট সরকারে যুক্তি ড্রাগন ফলের নামের সঙ্গে চিনের যোগ রয়েছে, তাই এই রদবদল।

গুজরাতে ড্রাগন ফলের নাম বদলে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়, কলার মিম শেয়ার করছে চলছে রসিকতা

অন্যদিকে ড্রাগন ফল ফল দেখতে অনেকটা পদ্মের মতো, তাই নতুন নাম কমলাম রাখা হয়েছে বলে জানায় গুজরাট সরকার। যদিও এই খবর চাউর হতেই কলা, কমলা লেবু নিয়েও দেদার সরস মিম শেয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কৌতূকের সুরে অনেকেই বলছেন ড্রাগন ফলকে যদি পদ্মের মতো দেখতে হওয়ায় এর নাম কমলাম হতে পারে তবে কলাকে আদপে কিসের মতো দেখতে ?

অনেকে আবার কমলা লেবুর আকার নিয়ে চটুল মন্তব্য করেই চলেছেন ফেসবুক, টুইটারে। এমনকী প্রতিটি মিমই কাতারে কাতারে শেয়ার করছেন নেট পাড়ার বাসিন্দারা। এমনিতেই নাম পরিবর্তনের হিড়িকে বিজেপি শাসিত রাজ্যগুলির নাম সবার উপরে‌। মাঝেমধ্যেই একাধিক পুরোনো নামের পরিবর্তন দেখা যায় রাজ্যগুলিতে। সম্প্রতি উত্তরপ্রদেশের বিখ্যাত মোঘলসরাই স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে দীনদয়াল উপাধ্যায় জংশন। তবে গুজরাট সরকারের ড্রাগন ফলের নাম পরিবর্তনে তাজ্জব বনে গিয়েছে গোটা দেশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+