Pahalgam: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডে বিরাট বদল মোদী সরকারের, কমিটিতে এলেন কারা?
পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনার পর থেকেই ভারত পাকিস্তানের কূটনৈতিক উত্তেজনা চরমে। সীমান্তে শুরু হয়েছে জোর তৎপরতা। ভারতবাসী বদলার দাবি তুলেছে। এই পরিস্থিতিতে বুধবার কেন্দ্রীয় সরকার। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড (NSAB) পুনর্গঠন করেছে। রদবদল হয়েছে এই কমিটি্তে।
পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কূটনৈতিক স্তরে পাকিস্তানের উপর চাপসৃষ্টির চেষ্টা হলেও সামরিক আগ্রাসন এখনও ভারত নেয়নি। এই পরিস্থিতিতে বুধবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। নিরাপত্তা বিষয়ক গবেষণা ও বিশ্লেষণ শাখা যা র (RAW) নামে পরিচিত। র-এর প্রাক্তন প্রধান অলোক যোশীকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের প্রধান হিসাবে নিযুক্ত করল কেন্দ্রীয় সরকার। এই কমিটিতে আরও ছয় সদস্যকে রেখেছে কেন্দ্র।

এই কমিটিতে এখন ৬ সদস্যকে রাখা হয়েছে। যাঁদের মধ্যে ৩ জন আছেন যারা সেনা বাহিনীতে কর্মরত ছিলেন , যারা বর্তমানে অবসর প্রাপ্ত। , দুজন প্রাক্তন আইপিএস পদমর্যাদার অফিসার এবং একজন বিদেশ সার্ভিসের আমলা পর্যায়ের কর্তাকে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডে প্রথম গঠিত হয়েছিল ১৯৯৮ সালে। শেষবার বোর্ড গঠিত হয়েছিল ২০১৮ সালে। এবার কিন্ত ঢেলে সাজানো হল কমিটিকে।
এই সসদ্যরা হলেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল পিএম সিং, অবসরপ্রাপ্ত লেফট্যানান্ট জেনারেল একে সিং, নৌ সেনার প্রাক্তন অফিসার মন্টি খান্না, প্রাক্তন আইপিএস অফিসার রাজীব রঞ্জন, প্রাক্তন আইপিএস অফিসার মনমোহন সিং, বায়ুসেনার প্রাক্তন অফিসার বেঙ্কটেশ ভর্মা।
মঙ্গলবারও নিরাপত্তা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবারও মোদী নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির সঙ্গে ২০ মিনিট আলোচনা করেন। সেই বৈঠকের পরই রাজনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটির আলোচনা করেন। তবে আলোচনা কী হয়েছে সেটা বিকেলের দিকে জানা যাবে।
ত ২২ এপ্রিল পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর থেকে উত্তপ্ত ভারত এবং পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক। হামলার পর থেকেই নিত্য নতুন তথ্য উঠে আসছে।কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ ঘটনার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের












Click it and Unblock the Notifications