অপরাধনগরী দিল্লিতে ফের পিটিয়ে খুন মণিপুরী যুবককে

দিল্লি
নয়াদিল্লি, ২১ জুলাই: দিল্লি আছে দিল্লিতেই!

মস্তানি, খুন ইত্যাদি ঘটনায় 'সুনাম' বজায় রেখে আবারও উত্তর-পূর্ব ভারতের এক যুবককে পিটিয়ে মারল কয়েকজন স্থানীয় ছেলে। রাস্তায় গাড়ি রাখা নিয়ে বচসার জেরে এই ঘটনা ঘটেছে। কোটলা এলাকায় গতকাল রাতের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

কয়েক মাসে আগে অরুণাচলপ্রদেশের যুবক নিডো টানিয়াকে পিটিয়ে মারা হয়েছিল দিল্লিতে। তাঁর বেশভূষা নিয়ে কিছু লোক টিটকিরি দিচ্ছিল। নিডো টানিয়া প্রতিবাদ করায় প্রথমে তাঁকে হেনস্থা করা হয় এবং পিটিয়ে মারা হয়।

পুলিশ জানিয়েছে, গতকাল রাতে গুরুদ্বার রোডের বিগ অ্যাপল শপের সামনে গাড়ি রাখা নিয়ে দু'পক্ষের বচসা হয়। একটি সাদা গাড়িতে কয়েক জন ছেলে বসেছিল। তারা নেমে এসে মণিপুরী ওই যুবককে বেধড়কে পেটাতে থাকে। মারের চোটে নাক-মুখ ফেটে গিয়ে গলগল করে রক্ত বেরোতে শুরু করে। স্থানীয় লোকেদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ আসে। তার আগেই অবশ্য ওই যুবকরা পালিয়ে যায়। জখম অবস্থায় ৩০ বছর বয়সী ওই মণিপুরী যুবককে এইমসে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ। অতিরিক্ত ডিসি (সাউথ) পি এস কুশওয়াহের নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+