পেট্রোল পাম্প থেকে ফুড অ্যাপ, RBI-এর ঘোষণার পর সর্বত্রই নগদের রমরমা
Online Food on Zomato: বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে ২০০০ টাকার নোট! ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এহেন ঘোষণার পর থেকেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। যার কাছে যতগুলি ২০০০ টাকার নোট রয়েছে তা দ্রুত খরচ করতে কার্যত ময়দানে নেমে পড়েছে।
আর তাতেই চাপ বাড়ছে Zomato-এর। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে টুইট করেছে দেশের অন্যতম বড় ফুড ডেলিভারি চেন। সংস্থা বলছে, ২০০০ টাকার নোট নিয়ে আরবিআইয়ের ঘোষণার পর থেকেই কেস অন ডেলিভারি বেড়ে গিয়েছে।

শুধু তাই নয়, গ্রাহকদের বড় অংশই ২০০০ টাকার নোট দিচ্ছেন। সংস্থার দাবি প্রায় ৭২ শতাংশ ডেলিভারির ক্ষেত্রেই Zomato-এর ডেলিভারি বয়রা ২০০০ টাকার নোট পাচ্ছেন।
আর তাতে চাপ বাড়ছে খাবার সরবরাহের সঙ্গে যুক্ত কর্মীদের। খুচরো দিতে রীতিমত কাল-ঘাম ছুটছে তাদের। এমনকি মাঝে মধ্যে গ্রাহকদের সঙ্গে অশান্তির মতো ঘটনাও ঘটছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। কার্যত একই অবস্থা পেট্রোল পাম্পগুলিরও।
All-India Petroleum Dealers Association (AIPDA)-বলছে, শুক্রবারের পর থেকে নগদে পেট্রোল কেনার চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে। নির্দিষ্ট কোনও অঞ্চলে নয়, গোটা দেশের পেট্রোল পাম্পগুলির ক্ষেত্রেই ছবিটা এক বলে বলেই জানাচ্ছে সংস্থা।
since friday, 72% of our cash on delivery orders were paid in ₹2000 notes pic.twitter.com/jO6a4F2iI7
— zomato (@zomato) May 22, 2023
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে AIPDA জানাচ্ছে, একটা বড় অংশ তেল বিক্রি কার্ডের মধ্যেই হত। কিন্তু শুক্রবারের পর থেকেই ছবিটা বদলে গিয়েছে। নগদে মানূষ তেল ভরছে। আর বিনিময়ে ২০০০ টাকার নোট দিচ্ছে বলে জানাচ্ছে সংস্থা। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আর এতেই অর্থনীতির কারবারীরা বলছেন, বড় একটা মানুষের ব্যাঙ্কে নোট বদলে অনীহা তৈরি হয়েছে। ব্যাঙ্কের বদলে কেউ খাবার কিনে আবার কেউ পেট্রোল ভরেই খরচ করছেন বলে মত বিশ্লেষকদের।

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার ঘোষণা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এরপরেই হৈহৈ বেঁধে গিয়েছে। যদিও এই অবস্থায় আরবিআই জানাচ্ছে, ২০০০ টাকার নোটের অধিকাংশই ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্কগুলিতে ফিরে আসবে।
এই ধরনের নোট জমা বা বিনিময় করার শেষ তারিখও জানিয়ে দেওয়া হয়েছে। জনগণকে আমানত বা বিনিময় করার জন্য ব্যাঙ্কে ভিড় না করার জন্যও আহ্বান জানানো হয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে। উল্লেখ্য, এর আগে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করে কেন্দ্র।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications