গোপনীয়তা অধিকার ক্ষুন্ন হয়েছে, নীরা রাডিয়া টেপ কাণ্ডে ফের রতন টাটার অভিযোগের শুনানি সুপ্রিম কোর্টে
গোপনীয়তা অধিকার ক্ষুন্ন হয়েছে, নীরা রাডিয়া টেপ কাণ্ডে ফের রতন টাটার অভিযোগের শুনানি সুপ্রিম কোর্টে
নীরা রাডিয়া মামলায় শিল্পপতি রতন টাটা অভিযোগ করেছিলেন নীরা রাডিয়ার সঙ্গে তাঁক কথোপকথনের যে টেপ প্রকাশ্যে আনা হয়েছে তাতে তাঁর গোপনীয়তা রক্ষার অধিকার ভঙ্গ করা হয়েছে। সুপ্রিমকোর্টে ৮ বছর পর রতন টাটার সেই অভিযোগের প্রেক্ষিতে শুনানি হবে। ২০১০ সালে কর্পোরেট লবিস্ট নীরা রাডিয়ার সঙ্গে রতন টাটার কথোপকথনের অডিও টেপ প্রকাশ্যে এসেছিল।

নীরা রাডিয়ার সঙ্গে শিল্পপতি, সাংবাদিক এবং সরকারি আমলাদের কথোপকথনের অডিও টেপ ফাঁস হয়েছিল। তাতে বিভিন্ন ক্ষেত্রে কর মকুব নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল তাঁদের। ২০০৮ েথকে ২০০৯ সালে নীরা রাডিয়ার ফোন যখন ট্যাপ করা হয়েছিল। তখন তাঁর পাবলিক রিলেশন কোম্পানির অন্যতম ক্লাইন্ট ছিলেন মুকেশ আম্বানি। নীরা রাডিয়ার পাবলিক রিলেশন কোম্পািন বৈষ্ণবী কর্পোরেটের এখন আর কোনও অস্তিত্ব নেই।
২০১২ সালের অগাস্ট মাসে সরকারের পক্ষ থেকে সেই অডিও টেপের সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়। সুপ্রিম কোর্টে জমা সেই অডিও টেপে রতন টাকার সঙ্গে নীরা রাডিয়ার কথোপকথন ছিল। তখনই রতন টাটা অভিযোগ করেছিলেন কীভাবে সেটা প্রকাশ করা হল। এতে গোপনীয়তার অধিকার ভঙ্গ করা হয়েছে। ২০১৭ সালে গোপনীয়তার অধিকার নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট বলা হয়েছিল দেশের প্রতিটি নাগরিকের গোপনীয়তার অধিকার রয়েছে। এবং সংবিধান এই গোপনীয়তার অধিকার ভঙ্গের কোনও অধিকার দেয়না। সুপ্রিম কোর্টের এই রায়ের পর বেশ চাপে পড়ে কেন্দ্র। কারণ সুপ্রিম কোর্ট জানায় গোপনীয়তার অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে।












Click it and Unblock the Notifications