করোনা ভাইরাসের ধাক্কায় দিশেহারা যুবসমাজ! ৮.৩৪ শতাংশে পৌঁছাল বেকারত্বের হার, কর্মহীন গ্রামাঞ্চল

করোনা ধাক্কায় তীব্র আর্থিক মন্দা! বেকরত্বের হার বেড়ে দাঁড়াল ৮.৩৪ শতাংশে

করোনা ভাইরাসের ধাক্কায় দিশেহারা দেশীয় অর্থনীতি। জোর ধাক্কা খেয়েছে জিডিপি প্রবৃদ্ধিও। এমতাবস্থায় পাল্লা দিয়ে বেড়েই চলেছে গোটা দেশের বেকারত্বের হার। বর্তমানে করোনাকালীন বেকরত্ব নিয়ে উদ্বেগজনক রিপোর্ট সামনে আনল সেন্টার ফর মনিটারিং ইণ্ডিয়ান ইকোনমিক বা সিএমআইই।

বেকারত্বের জাতীয় গড় দাঁড়িয়েছে ৮.৩৫ শতাংশে

বেকারত্বের জাতীয় গড় দাঁড়িয়েছে ৮.৩৫ শতাংশে

সিএমআইই-র রিপোর্ট বলছে অগাস্টে বেকারত্বের জাতীয় গড় দাঁড়িয়েছে ৮.৩৫ শতাংশে। যা জুলাইয়ে ছিল ৭.৪৩ শতাংশ। আগামীতে এই ক্ষেত্রে আরও বড়সড় পারাপতনের সাক্ষী থাকতে পারে গোটা দেশ এমনটাই মনে করছেন বিশেষজ্ঞেরা। ১লা সেপ্টেম্বর মঙ্গলবার এই রিপোর্ট সামনে আনে সিএমআইই।

 কমছে সামগ্রিক কর্মসংস্থানের পরিমাণ

কমছে সামগ্রিক কর্মসংস্থানের পরিমাণ

এদিকে আগস্টে দেশের সামগ্রিক কর্মসংস্থান হারও থমকেছে বলে জানাচ্ছে সিএমআইই। তবে জলুইয়ের তুলানায় এই ক্ষেত্রে পারাপতন খুবই কম। জুলাইয়ে গোটা দেশে সামগ্রিক কর্মসংস্থানের হার ছিল যেখানে ৩৭.৬ শতাংশ, অগাষ্টে তা কিছু কমে দাঁড়ায় ৩৭.৫ শতাংশে। বিশেষজ্ঞদের ধারণা এই কারণেই বেকারত্বের জাতীয় গড় ৮.৪ শতাংশের ক্রমশ কাছে চলে যাচ্ছে।

খারাপ হচ্ছে গ্রামাঞ্চলের অবস্থা

খারাপ হচ্ছে গ্রামাঞ্চলের অবস্থা

এদিকে কর্মসংস্থানের ক্ষেত্রে ক্রমেই খারাপ হচ্ছে গ্রামাঞ্চলের অবস্থাও। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমেও মিলছে না পর্যাপ্ত কাজের খোঁজ। সর্বশেষ পরিসংখ্যান জানাচ্ছে জুলাইয়ের থেকে অগাস্টে দেশের গ্রামাঞ্চলগুলিতে ক্রমেই বেড়েছে বেকারত্বের পরিমাণ। অগাস্টে গ্রামাঞ্চলে বেকারত্বের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৭.৫ শতাংশ। জুলাইয়ে যা ছিল ৬.৬৬ শতাংশ।

দিশেহারা শহরাঞ্চলের যুবসমাজও

দিশেহারা শহরাঞ্চলের যুবসমাজও

এদিকে করোনাকালীন সঙ্কটের আগে গোটা দেশে গড় বেকারত্বের হার ছিল ৭.২২ শতাংশ থেকে ৭.৭৬ শতাংশের আশেপাশে। বর্তমানে সিএমআইই কর্তৃক প্রকাশিত সর্বশেষ তথ্যানুসারে, অগাস্টে শহরাঞ্চলের বেকারত্বের পরিমাণ ৯.৮৩ শতাংশে দাঁড়িয়েছে। জুলাইয়ে এই হার ছিল ৯.১৫ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+