হুরুন সমীক্ষা অনুযায়ী দেশে 'ডলার মিলিয়নিয়ার'দের বড় অংশ বাস করেন মুম্বইয়ে

হুরুন সমীক্ষা অনুযায়ী দেশে 'ডলার মিলিয়নিয়ার'দের বড় অংশ বাস করেন মুম্বইয়ে

দেশের বড় অংশের মানুষের স্বপ্ন নগরী মুম্বই, তবে তা যে এমনি এমনি নয় তা আরও একবার প্রমাণ করল হুরুন সমীক্ষা৷ একটি সমীক্ষা অনুসারে মুম্বইয়ে ভারতে 'ডলার মিলেনিয়ার' পরিবার রয়েছে ২০,৩০০টি। এরপরেই এই তালিকায় রয়েছে দিল্লি, দেশের রাজধানী শহরে ডলার মিলিয়নিয়ার পরিবার রয়েছে ১৭,৪০০ টি৷ এবং 'দ্য সিটি অফ জয়' অর্থাৎ রাজ্যের রাজধানী শহর কলকাতা এরকম ধনী পরিবারের সংখ্যা ১০,৫০০টি রয়েছে। হুরুন রিপোর্টে দাবি করা হয়েছে ২০২১ এর করোনাকালে ভারতে ডলার মিলিয়নিয়ারদের সংখ্যা ১১ শতাংশ বেড়ে ৪.৫৮ লক্ষে পৌঁছেছে।

হুরুন সমীক্ষা অনুযায়ী দেশে ডলার মিলিয়নিয়ারদের বড় অংশ বাস করেন মুম্বইয়ে

কারা এই ডলার মিলিয়নিয়ার? দেশের যে সব পরিবারের হাতে ৭ কোটি বা তার বেশি ব্যক্তিগত সম্পদ রয়েছে তাদের 'ডলার মিলিয়নিয়ার' বলা হয়। তবে হুরুন রিপোর্ট ৩৫০ টি এরকম ডলার মিলিয়নিয়ার পরিবারের উপর সমীক্ষা করে তথ্য প্রকাশ করেছে যে দেশে ডলার মিলিয়নিয়ারদের মধ্যে ব্যক্তিগত ও পেশাগত জীবনে সুখীদের সংখ্যা ৭২ শতাংশ থেকে ৬৬ শতাংশে নেমে এসেছে৷

হুরুন রিপোর্টে এমন এক সময়ে প্রকাশিত হয়েছে যখন ১৩০ কোটির বেশি জনসংখ্যার দেশে ক্রমবর্ধমান বৈষম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। একটি মার্কিন অলাভজনক সংস্থার সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে শীর্ষ ১০০ ধনী ভারতীয়দের সম্পদের পরিমাণ ৭৭৫ বিলিয়ন মার্কিন ডলার। যেখানে ২০২১ সালে সারা বিশ্বের প্রায় অর্ধেক মানুষ চরম দারিদ্রের মধ্যে পড়েছে। প্রতিবেদনে অনুমান করা হয়েছে যে ২০২৬ সালের মধ্যে ভারতীয় ডলার মিলিয়নিয়ারের সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬ লাখ পরিবারে পৌঁছাবে। এমন এক সময়ে যখন অতি-ধনীদের কর দেওয়ার আহ্বান বাড়ছে তখনই মার্কিন সংস্থাটিও জীবনের সমতা বজায় রাখতে উচ্চ কর আরোপের পরামর্শ দিয়েছে।

যদিও হুরুন প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে যে সমীক্ষায় অংশ নেওয়া ব্যক্তিদের এক তৃতীয়াংশেরও কম মনে করেন যে কর প্রদান সামাজিক দায়বদ্ধতার একটি নির্ধারক, হুরুনের প্রতিবেদনে বলা হয়েছে। একইভাবে, যখন পরোপকারের মাধ্যমে বড় সাহায্যের আহ্বান বাড়ছে তখনই হুরুনের সমীক্ষায় অংশ নেওয়া দেশের কোটিপতিদের মধ্যে মাত্র ১৯ শতাংশ বলেছেন যে তারা সমাজের প্রয়োজনে পাশে দাঁড়াতে প্রস্তুত। অন্যদিকে সমীক্ষায় অংশ নেওয়া কোটিপতিদের মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি জানিয়েছে যে তাঁরা তাঁদের সন্তানদের শিক্ষার জন্য বিদেশে পাঠাতে পছন্দ করবে, আমেরিকা, ব্রিটেন নিউজিল্যান্ড এবং জার্মানি এদের 'এডুকেশন ডেস্টিনেশন'এর পছন্দের তালিকায় রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+