বালাকোটে বিমান হানার ২ মাস পর সহকর্মীদের সঙ্গে! অভিনন্দনের ভিডিও হল ভাইরাল

জম্মু ও কাশ্মীরে সহকর্মীদের সঙ্গে দেখা করলেন ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান। সেখানে তিনি বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশেকথা বলেন। ছবি তোলেন।

জম্মু ও কাশ্মীরে সহকর্মীদের সঙ্গে দেখা করলেন ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান। সেখানে তিনি বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশে কথা বলেন। ছবি তোলেন। তিনি বলেন, এই ছবি সহকর্মীদের জন্য নয়, তাঁদের পরিবারের সদস্যদের জন্য। যাঁরা তাঁর স্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছিলেন।

 বালাকোটে বিমান হানার ২ মাস পর সহকর্মীদের সঙ্গে! অভিনন্দনের ভিডিও হল ভাইরাল

অভিনন্দন বর্তমান বলেন, যে ছবিগুলি তিনি তাঁর সহকর্মীদের সঙ্গে তুলেছেন, সেগুলি পরিবারের সদস্যদের জন্য। যাঁদের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে পারেননি। তাঁরা(সহকর্মীরা) সবাই এবং পরিবারের সদস্যরা তাঁর(অভিনন্দন) সুস্বাস্থের জন্য প্রার্থনা করেছিলেন। এই ভিডিওটি তোলা হয়েছিল এপ্রিলে।

সম্প্রতি অভিনন্দন বর্তমানকে বদলি করে দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, জৈশ-ই-মহম্মদের সম্ভাব্য হুমকির জেরেই তাঁকে বদলি করে দেওয়া হয়েছে। এই জৈশ-ই-মহম্মদই
২৬ এপ্রিল পুলওয়ামায় জঙ্গি হামলা চালিয়েছিল।

অভিনন্দন বর্তমানকে পাকিস্তান আটক করেছিল ২৭ ফেব্রুয়ারি। তাঁকে ছেড়ে দেওয়া হয় ১ মার্চ। বন্দিদশাতে অভিনন্দন যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। ১ মার্চ ওয়াঘা-আট্টারি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর তাঁকে চার সপ্তাহের ছুটিতে পাঠানো হয়েছিল। তাঁর বিভিন্ন রকমের মেডিক্যাল টেস্ট করা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+