আয়েগা তো মোদী হি! ভারতে বিজেপির জয়ে আস্থা বিশ্বের বিভিন্ন দেশের, সূত্র প্রকাশ করে দাবি প্রধানমন্ত্রীর
লোকসভা নির্বাচনের আগে দলের জাতীয় সম্মেলনে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি গত ১০ বছরে তার সরকার কী কী করেছে তা তুলে ধরেন। পাশাপাশি দিল্লির ভারত মণ্ডপমে তিনি বলেন, সামনের একশো দিন দলের কর্মীদের কাছে গুরুত্বপূর্ণ। প্রধানমন্তক্রী মোদী তৃতীয়বারের জন্য নিজের ফিরে আসার আত্ববিশ্বাস ব্যক্ত করে তিনি বলেছেন, রাজনীতি নয়, রাষ্ট্রনীতির জন্য কাজ করছেন।
প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, শুধু দেশের মানুষই নন, সারা বিশ্ব জানে মোদীই ফের ক্ষমতায় ফিরতে চলেছেন। যে কারণে লোকসভা নির্বাচন না হলেও, বিভিন্ন দেশ থেকে জুলাই, অগাস্ট ও সেপ্টেম্বরে সফরে যাওয়ার আমন্ত্রণ পাঠানো হয়েছে তাঁকে।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, তাঁক কাছে জুলাই, অগাস্ট ও সেপ্টেম্বরের জন্য বিদেশি দেশগুলিতে যাওয়ার আমন্ত্রণ রয়েছে। এর অর্থ কী, প্রশ্ন করে উত্তরও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, দেশগুলি ভারতে বিজেপি সরকারের ক্ষমতায় ফিরে আসা নিয়ে আত্মবিশ্বাসী। তারাও জানে, আয়েগা তো মোদী হি।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, তিনি ক্ষমতা উপভোগ করতে তৃতীয় মেয়াদ চাইছেন না, বরং দেশের জন্য কাজ করতে চাইছেন। তিনি বলেছএন, যদি তিনি নিজের বাড়ির কথা ভাবতেন, তাহলে কোটি মানুষের বাড়ি তৈরি করা সম্ভব হত না।
বিজেপির নেতা ও কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আগামী একশো দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ১০০ দিনের মধ্যে তাঁদেরকে প্রতিটি নতুন ভোটারের সঙ্গে সংযোগস্থাপন করতে হবে। প্রতিটি সুবিধাভোগী, প্রতিটি বিভাগ, প্রতিটি সম্প্রদায় এবং প্রতিটি ধর্মে বিশ্বাসী ব্যক্তির কাছে পৌঁছতে হবে এবং বিজেপির প্রতি সবার আস্থা অর্জন করতে হবে। তিনি বলেছেন, এনডিএকে ৪০০ পার করতে বিজেপিকে অবশ্যই ৩৭০-এর গণ্ডি অতিক্রম করতে হবে।
দলের জাতীয় সম্মেলনে সরকারে সাফল্য বর্ণনা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিজেপি সরকার মহিলাদের জীবন সহজ করে তুলেছে। মহিলাদের ক্ষমতায়ন করেছে। তাঁদের সম্পত্তির মালিক হতে সক্ষম করেছে। সশস্ত্র বাহিনীতে প্রবেশে দরজা খুলে দিয়েছে। অযোধ্যায় রাম মন্দির তৈরির পুরনো প্রতিশ্রুতি কীভাবে সরকার বাস্তবায়ন করেছে, সেই সম্পর্কেও বলেন প্রধানমন্ত্রী মোদী।
বর্তমানে ভারতের অর্থনীতি বিশ্বে পঞ্চম। এব্যাপারে প্রধানমন্ত্রী মোদী দলের জাতীয় সম্মেলনে বলেছেন, দেশের অর্থনীতি এক ট্রিলিয়নে পৌঁছতে সময় লেগেছিল ৬০ বছর। মাত্র ১০ বছর সময়ে ওই এক ট্রিলিয়নের সঙ্গে আরও দুই ট্রিলিয়ন যুক্ত হয়েছে। এবং ২০১৪-তে ১১ তম জায়গা থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে বলে জানিয়েছেন তিনি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications