Raghav Chadha: সংসদে কাকের আক্রমণ রাঘবকে! পরিণীতির হবু স্বামীকে কটাক্ষ বিজেপির, পাল্টা জবাব আপ সাংসদের

Raghav Chadha: বলিউড তারকা পরিণীতি চোপড়ার সঙ্গে বাগদান হয়ে গিয়েছে। বিয়েও হবে শীঘ্রই। আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা অবশ্য আজ শিরোনামে এলেন সে কারণে নয়। কাকের ঠোক্কর থেকে বেঁচে।

রাঘবকে কাকের আক্রমণের ছবি ভাইরাল হয়ে গিয়েছে। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি দিল্লিও। মনে করিয়ে দিয়েছে জনপ্রিয় গানকেও।

Raghav Chadha: সংসদে কাকের আক্রমণ রাঘবকে!

ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, সংসদের বাইরে দাঁড়িয়ে কারও সঙ্গে ফোনে কথা বলছেন রাঘব। এরই মধ্যে পিছন দিক থেকে উড়ে আসে একটি কাক। পাশাপাশি তিনটি ছবি শেয়ার করেছে বিজেপি। প্রথমটিতে কাকটিকে ধেয়ে আসতে দেখা গিয়েছে রাঘবের দিকে। দ্বিতীয়টিতে কাকটি রাঘবের মাথার ঠিক উপরে, ঠোঁটটি রাঘবের মাথার উপর তাক করা।

Raghav Chadha: সংসদে কাকের আক্রমণ রাঘবকে!

এই দুটি ছবিতে দেখা গিয়েছে রাঘব বুঝতেই পারেননি কাকের অবস্থান। তৃতীয় ছবিটিতে দেখা গিয়েছে হাতে কাগজ ও ডায়েরি এবং কানে ফোন নিয়ে কোনওরকমে মাথা নীচু হয়েছেন রাঘব, কাকটি উড়ে যাচ্ছে। তবে রাঘবের অভিব্যক্তি দেখে মনে হচ্ছে, কাকটি ঠোক্কর মারতে গিয়েছিল। তা আঁচ করে রাঘব কোনওক্রমে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন।

এই ছবি শেয়ার করে বিজেপির তরফে লেখা হয়েছে, ঝুট বোলে কাউয়া কাটে। এটা আজ অবধি শোনা গিয়েছিল। আজ আমরা দেখেও নিলাম মিথ্যাবাদীকে কাক কামড় দিয়েছে। বিজেপি নেতা তেজিন্দর সিং বগ্গা টুইটে লিখেছেন, সাংসদ রাঘব চাড্ডার উপর কাকের হামলার খবর শুনে ব্যথিত। আশা করি, আপনি সুস্থ আছেন।

বিজেপির টুইটের জবাব দিয়েছেন রাঘব নিজেও। তিনি লিখেছেন, "রামচন্দ্র কহ গয়ে সিয়া সে অ্যাসসা কলযুগ আয়েগা/হংস চুগেগা দানা দুনকা অওর কাওয়া মোতী খায়েগা"। অর্থাৎ রামচন্দ্রের সীতাকে বলা কাকের মোতি খাওয়ার কথা এতদিন শোনা গিয়েছিল। আজ তা দেখাও গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+