পেনশন পেতে আধার সংযুক্তিকরণ নিয়ে নতুন নিয়ম সরকারের
পেনশন পেতে আর আধার কার্ডের প্রয়োজন নেই। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ক্ষেত্রে এই নির্দেশিকা প্রযোজ্য। জানিয়েছেন কেন্দ্রীয় কর্মী বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং।
পেনশন পেতে আর আধার কার্ডের প্রয়োজন নেই। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ক্ষেত্রে এই নির্দেশিকা প্রযোজ্য। জানিয়েছেন কেন্দ্রীয় কর্মী বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলির স্ট্যান্ডিং কমিটির বৈঠকে মন্ত্রী জানিয়েছেন, ব্যাঙ্কে না গিয়েই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত ব্যবস্থা হিসেবে আধার ব্যবহার করা হত।
কিন্তু অবসরপ্রাপ্ত বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মীর ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত না হওয়ায় পেনশন পাওয়া নিয়ে অসুবিধা তৈরি হয়।
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন পাওয়ার ক্ষেত্রে আধারকে কখনই বাধ্যতামূলক করা হয়নি।
সারা দেশে প্রায় ৪৮.৪১ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও ৬১.১৭ লক্ষ পেনশনার রয়েছেন।

Click it and Unblock the Notifications