Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বেঙ্গালুরুর প্লাবিত রাস্তায় গাড়িতে আটকে মৃত্যু তরুণীর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার

প্রবল বৃষ্টিতে জলমগ্ন রাস্তায় আন্ডারপাসে গাড়ি আটকে মৃত্যু হয় এক তরুণীর। রবিবার বিকেলে এই মর্মান্তিক ঘটনার পর কর্নাটকের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ২৩ বছর বয়সি মহিলার মৃত্যুতে শোকপ্রকাস করেন। তাঁর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান।

কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে ভারী বৃষ্টির কারণে কেআর সার্কেল এলাকায় জলমগন্ আন্ডারপাসে গাড়ি আটকে যাওয়ার পে ডুবে মারা যান ২৩ বছর বয়সি তরুণী ভানুরেখা। তিনি ইনফোসিসিসের কর্মী ছিলেন। রবিবার বিকেলে প্রবল বৃষ্টি ও শিলাবৃষ্টির মধ্যে হায়দরাবাদের ছয়জনের একটি পরিবার ওই গাড়িতে আটকে পড়েন।

গাড়িতে আটকে মৃত্যু তরুণীর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী

মাত্র একদিন আগে কর্নাটকের সিংহাসনে বসেছেন সিদ্দারামাইয়ার। পরদিনই প্রবল বৃষ্টিতে বানভাসি অবস্থা রাজধানী বেঙ্গালুরুর। সেই বানভাসি রাস্তায় গাড়ি ডুবে মৃত্যু হল ২৩ বছর বয়সি তরুণী। কেআর সার্কেলের আন্ডারপাসে এতটাই জল জমেছিল যে গাড়িটি সম্পূর্ণ নিমজ্জিত হয়ে যায়।

সেই ডুবে যাওয়া গাড়ি থেকে বেরিয়ে আসতে পারেননি ইনফোসিস কর্নী ওই তরুণী। শহরের প্রাণকেন্দ্রে এই মর্মান্তিক ঘটনা ঘটল সিদ্দারামাইয়া শপথ নেওয়ার পরদিনই। এই ঘটনা শুনেই তিনি ছুটে আসেন। মৃতা তরুণীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের পরিবারবর্গের কাছে সমবেদনা জানান।

গাড়িতে আটকে মৃত্যু তরুণীর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী

প্লাবিত আন্ডারপাসে আটকে পড়া গাড়িটি থেকে যাত্রীদের উদ্ধার করতে ছুটে আসেন স্থানীয় লোকজন। দমকল ও জরুরি পরিষেবা বাহিনীর সদস্যরা পরিবারের বাকি পাঁচজনকে এবং চালককে উদ্ধার করে। তাঁদের সবাইকে সেন্ট মার্থা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা ভানুরেখা নামে ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়েই মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া হাসপাতালে ছুটে যান এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি মৃতদের স্বজনদের পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ এবং হাসপাতালে ভর্তি করা ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা ঘোষণা করেন।

গাড়িতে আটকে মৃত্যু তরুণীর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী

অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে ওই পরিবার একটি গাড়ি ভাড়া করে বেঙ্গালুরু দেখতে এসেছিল। ইনফোসিসের কর্মী ভানুরেখার পরিবারকে নিয়ে বেঙ্গালুরু ভ্রমণ করা ওই পরিবার প্রবল বৃষ্টির কারণে আন্ডারপাসের ব্যারিকেড নীচে পড়ে যায়। চালক আন্ডারপাস পার হওয়ার ঝুঁকি নিয়ে মহাবিপদ ডেকে আনেন।

ভানুরেখাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তাঁর চিকিৎসা করতে অস্বীকার করেছিলেন বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই ঘটনার তদন্ত করবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা জানান, গাড়ির চালক জল পেরিয়ে যাওয়ার চেষ্টা করলে আন্ডারপাসের মাঝখানে গাড়িটি প্রায় ডুবে যায়।

গাড়ির আরোহীরা নিজেদের বাঁচাতে বেরিয়ে আসার চেষ্টা করে। মুষলধারে বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে জল বাড়তে থাকে। পরিবারের লোকজন সাহায্যের জন্য চিৎকরা শুরু করলে আশপাশের লোকজন তাদের উদ্ধারে এগিয়ে আসেন। তাঁরা তাদের ভাসতে সাহায্য করার জন্য শাড়ি এবং দড়ি নিক্ষেপ করে তুলে আনার চেষ্টা করলেও ব্যর্থ হন।

জরুরি পরিষেবা কর্মীরা মইয়ের সাহায্যে তাঁদের বের করে আনতে সমর্থ হয়। এরপর তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা ভানুরেখাকে মৃত অবস্থায় দেখতে পান। তাঁদের পরিবারের সদস্যের মৃতদেহে দেখে হাসপাতালে শোকের ছায়া নেমে আসে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+