হাসপাতালে চিকিৎসা না পেয়ে অবশেষে ই-রিক্সায় মহিলা জন্ম দিলেন মৃত শিশুর, দায়ের অভিযোগ
এমন অনেক ঘটনা আমরা বর্তমানে দেখি বা শুনি যাতে আমরা অনেকেই অবাক হয়ে যাই। এবার এমনই এক ঘটনা ঘটল যা শুনে অবাক হয়েছেন অনেকেই। ই-রিক্সায় সন্তান প্রসব করলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে।
পরিবারের অভিযোগ, কয়েক ঘন্টা ধরে প্রসব যন্ত্রণায় ভুগছিলেন সেই গর্ভবতী মহিলাটি। পরিবারের সদস্যরা তাঁকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে ভর্তি করতে অস্বীকার করেন। কারণ, তাঁরা জানান, একমাস আগেই তাঁর প্রাথমিক পরীক্ষা করা হয়েছিল, তাঁর প্রসব যন্ত্রণার কোনও কারণ নেই। তাই তাঁরা আর ভর্তি নেননি, আর তাই এক প্রকার বাধ্য হয়েই সেই মহিলা ই-রিক্সায় তাঁর সন্তান প্রসব করেছেন।

গর্ভবতী মহিলার ঠাকুমা ভাগীরথী বিশ্বাস দাবি করে বলেন, আমার নাতনির প্রসব যন্ত্রণা ওঠার পর আমি তাঁকে নিয়ে হাসপাতালে এনেছি। কিন্তু চিকিৎসক তাঁকে দেখার কয়েক মিনিটের মধ্যেই ছেড়ে দেন এবং এক মাসের মধ্যে তিনি নাকি আর বাচ্চা প্রসব করবেন না।
আর এই ঘটনার আধ ঘণ্টার মধ্যেই ফের সেই মহিলার আবার প্রসব যন্ত্রণা শুরু হয়। তবে পরিবার তাঁকে আবার হাসপাতালে ফিরিয়ে আনতে চেয়েছিলেন কিন্তু পারেননি। তাঁর নাতনি ই-রিক্সায় তাঁর সন্তান প্রসব করেন।
পরিবারের লোকেরা সন্তান প্রসব হওয়ার পর শিশুটিকে ও তাঁর মাকে নিয়ে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর সেখানকার চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। পরিবার চিফ মেডিকেল হেলথ অফিসে চিঠিতে চিকিৎসায় অবহেলার অভিযোগ জানিয়েছেন। এই ঘটনার জেরে স্থানীয়রাও ক্ষোভ প্রকাশ করেছেন। তবে বিষয়টির তদন্ত শুরু করা হয়েছে।

তবে যে চিকিৎসকের বিষয়ে অভিযোগ তোলা হচ্ছে, তিনি কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলছেন, শিশুটি মৃত অবস্থাতেই জন্মগ্রহণ করেছেন। মহিলার আরেক পরিবারের সদস্যদের অভিযোগ, সন্তানটি নাকি জন্মের তিন চারদিন আগে মারা গেছে। শিশুটিকে মায়ের গর্ভের মধ্যেই মারা যান। চিকিৎসক কেন তাঁদের কেন জানানি। কীভাবে তাঁরা বলেন যে পরের মাসে তাঁদের ডেলিভারি হবে।
এই ঘটনার পর মহিলার পরিবারের সদস্যরা কৃষ্ণনগর কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে এখানেই ক্ষান্ত হননি পরিবার, জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিকের দফতরেও এই বিষয়ে অবহেলার অভিযোগ জানানো হয়েছে, সেই সঙ্গে চিকিৎসকের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications