Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মধ্যবিত্তদের জন্য সুখবর, এক ধাক্কায় অনেকটাই কমতে পারে রান্নার তেলের দাম

মধ্যবিত্তদের জন্য সুখবর, এক ধাক্কায় অনেকটাই কমতে পারে রান্নার তেলের দাম

সাধারণ মধ্যবিত্তকে কিছুটা স্বস্তি দিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনে জানানো হয়েছে, খুব শীঘ্রই রান্নার তেলের দাম কমতে পারে। বিশ্বব্যাপী রান্নার তেলের দাম কমেছে। যার প্রভাব ভারতের বাজারে পড়তে পারে। ভারতে রান্নার তেলের দাম কমার প্রবল সম্ভাবনা রয়েছে। রান্নার তেলের দাম ১০-১২টাকা কমতে পারে বলে জানা গিয়েছে।

আন্তর্জাতিক বাজারের প্রভাব

আন্তর্জাতিক বাজারের প্রভাব

ভারতের আমদানিকৃত পণ্যের মধ্যে অন্যতম হল রান্নার তেল। ভারত মোট প্রয়োজনের দুই তৃতীয়াংশ রান্নার তেল আমদানি করে। ভারত ইউক্রেন থেকে মূলত রান্নার তেল আমদানি করে। ভারতের আমদানিকরা ৭০ শতাংশ সূর্যমুখীর তেল ইউক্রেন থেকে আসে। ইউক্রেন থেকে ভারত পাম তেলও আমদানি করে। কিন্তু বর্তমানে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের জেরে ও ইন্দোনেশিয়ায় জারি করা একাধিক নিষেধাজ্ঞার জেরে বিশ্বজুড়ে রান্নার তেলের অভাব দেখতে পাওয়া গিয়েছিল। রান্নার একাধিক তেলের দাম বাড়তে শুরু করে সেই সময়। পাম তেলের দামও বাড়তে শুরু করেছিল। কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। ইউক্রেন নতুন করে কৃষিপণ্য রফতানি করতে শুরু করেছে। অন্যদিকে ইন্দোনেশিয়া আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমাতে সাহায্য করছে।

রান্নার তেলের সংস্থার সঙ্গে কেন্দ্রের বৈঠক

রান্নার তেলের সংস্থার সঙ্গে কেন্দ্রের বৈঠক

জুলাই মাসে রান্নার তেলের সংস্থাগুলোর সঙ্গে কেন্দ্রের আধিকারিকদের বৈঠক হয়। সেই বৈঠকে ইতিবাচক প্রভাব পড়ে। সংস্থাগুলো রান্নার তেলের মূল্য হ্রাস করার বিষয়ে সহমত পোষণ করে। সংস্থাগুলো কেন্দ্রীয় আধিকারিকদের রান্নার তেল হ্রাসের বিষয়ে আশ্বাস দেয় বলে জানা গিয়েছে। কেন্দ্রের তরফেএক আধিকারিক জানিয়েছেন, বর্তমানে আন্তর্জাতিক বাজারে রান্নার তেলের দাম নিম্নমুখী। এই পরিস্থিতিতে সংস্থাগুলোকে তাদের তেলের দাম কমানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। যখন রিফাইন তেল বা পরিশোধিত তেল তৈরি করার খরচ কম যায়, সেই সুবিধা গ্রাহকদের পাওয়া প্রয়োজন। তাই রান্নার তেল প্রস্তুতকারক সংস্থাগুলোকে জানায়, যত দ্রুত সম্ভব রান্নার তেলের দাম কমাতে হবে। গ্রাহকদের কাছে খুব তাড়াতাড়ি এই সুবিধা পৌঁছে দিতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রের এক আধিকারিক জানিয়েছেন, রান্নার তেল প্রস্তুতকারক সংস্থাগুলো ১০ থেকে ১২ টাকা দাম কমাতে সম্মত হয়েছে।

আন্তর্জাতিক বাজারের রান্নার দামে দ্রুত পতন

আন্তর্জাতিক বাজারের রান্নার দামে দ্রুত পতন

আন্তর্জাতিক বাজারে রান্নার তেলের দামের নাটকীয় পরিবর্তন হয়েছে। গত এক মাসে বিভিন্ন রান্নার তেলের দাম টন প্রতি ৩০০ -৪৫০ মার্কিন ডলার কমেছে। তবে সেই হারে দেশের বাজারে রান্নার তেলের দামের পতন হচ্ছে না। ভারত সরকার রান্নার তেলের দাম কমানোর জন্য একাধিক সিদ্ধান্ত নিয়েছিল। খচরো বিক্রয়ে রান্নার তেলের দাম কমানোর জন্য কেন্দ্রের আধিকারিকরা একাধিকবার বৈঠকে বসেন। প্রসঙ্গত, ভারতে অপরিশোধিত রান্নার তেল আমদানি করা হয়। দেশীয় বিভিন্ন সংস্থা অপরিশোধিত তেল থেকে রান্নার ব্যবহারে উপযুক্ত তেল তৈরি করে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+