কটূক্তি থেকে নিস্তার পেতে এবার নতুন অ্যাপ তৈরি করলো ৯ বছরের খুদে
কটূক্তি থেকে নিস্তার পেতে এবার নতুন অ্যাপ তৈরি করলো ৯ বছরের খুদে
দীর্ঘদিন থেকেই স্কুলে বন্ধু ও পরিজনদের কাছে থেকে কটূক্তি শুনে শুনে ক্লান্ত হয়ে পড়েছিল এই ৯ বছরের খুদে। তারপরই এই উৎপাত থেকে নিস্তার পেতে নতুন অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলেছে শিলংয়ের এই চতুর্থ শ্রেণির ছাত্রী।

নাম প্রকাশ না করেই জানানো যাবে অভিযোগ
মায়িদাবাউন মাজাউ নামে বছর নয়ের এই শিক্ষার্থীর হাতে তৈরি এই মোবাইল অ্যাপের মাধ্যমে কোনও ব্যক্তি নিজের নাম প্রকাশ না করেই এই জাতীয় ঘটনার বিরুদ্ধে নির্দিষ্ট কর্তৃপক্ষকে রিপোর্ট দিতে পারবে বলে জানা যাচ্ছে। তার মতে দীর্ঘদিন ক্রমাগত এই জাতীয় ঘটনার মুখোমুখি হয়ে ক্রমশ তিনি মানসিক অসুস্থতার শিকার হচ্ছিলেন। তাই অবশেষে টিকে থাকতেই এই অ্যাপের পরিকল্পনা মাথায় আসে তার।

নার্সারি থেকেই কটূক্তির শিকার মায়িদাবাউন
এই প্রসঙ্গে মায়িদাবাউন বলে, "নার্সারি থেকেই স্কুলে কটূক্তির শিকার হই। এটা আমাকে ভাবে সবদিক থেকে প্রভাবিত করার পাশাপাশি আরও খারাপ অবস্থার দিকে ঢেলে দিয়েছে। আমি এটাকে এত ঘৃণা করেছি যে আমি সর্বদা এটা থেকে বাঁচার উপায় খুঁজতাম যাতে অন্য কোনও শিশুকে একই অবস্থার মধ্যে চলতে না হয়।"

শীঘ্রই ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর থেকে
সূত্রের খবর, শীগ্রই এই অ্যাপটি অ্যান্ড্রোয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন বলে জানা যাচ্ছে। এখানে খুব সহজেই কোনও অভিযোগকারী নিজের নাম গোপন রেখে তার শিক্ষক, অভিভাবক, বা বন্ধু বা কোনও কর্তৃপক্ষের কাছে তার নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগটি লিপিবদ্ধ করতে পারবেন।












Click it and Unblock the Notifications