সাবধান! ফোন চার্জারে স্পাইক্যাম, সঙ্গিনীকে ব্ল্যাকমেল করে গ্রেফতার যুবক
সাবধান! ফোন চার্জারে স্পাইক্যাম, সঙ্গিনীকে ব্ল্যাকমেল করে গ্রেফতার যুবক
মোবাইল ফোনের চার্জারে স্পাই ক্যাম ফিট করে দিয়েছিলেন যুবক। তারপর সেই স্পাই ক্যামের মাধ্যমে বান্ধবীর গোপন ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দিতে ব্ল্যাক মেল করতে শুরু করেছিলেন তিনি। তারপরেই তাঁকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ।

বেঙ্গালুরুর মাইসুরু জেলার নরসিপুরার বাসিন্দা সেই যুবক। বয়স ৩০ বছর। বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছিলেন তিিন। পেশায় ইঞ্জিনিয়ার হলেও খাবারের ব্যবসা করতেন তিনি। জানা গিয়েছে মহেশ নােম ওই ব্যক্তি বান্ধবীর বাড়িতে এক মাস আগে গিয়েছিলেন সেখানে ২-৩ দিন ছিলেন তিিন। বেঙ্গালুরুতে অফিসের কাজ আছে বলে জািনয়েছিলেন তিনি। সেখােনই মোবাাইল ফোনের চার্জারে স্পাইক্যাম বসিয়ে কিনে নিয়ে আসেন।
সেই স্পাইক্যাম বসােনা চার্জারটি বান্ধবীব শোবার ঘরে রেখে চলে আসেন তিনি। তারপরেই সেই স্পাইক্যামে বান্ধবীর একাধিক গোপন ভিডিও তুলে রেখেছিলেন। সেই সব ব্যক্তিগত ছবি ফঁাস করে দেবেন জািনয়ে ক্রমাগত তাঁকে ব্ল্যাকমেল করতে শুরু করেন। তবে নিজের পরিচয় গোপন করেই মহিলাকে ব্ল্যাক মেল করতে শুরু করেন তিিন। ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেখান থেকে বান্ধবীকে ব্ল্যাকমেল করছিলেন মহেশ। ক্রমাগত তাঁকে হুমকি দিচ্ছিলেন যে তাঁর গোপন ছবি তিিন ফাঁস করে দেবেন।
মহিলা জািনয়েছেন গোপন ছবি ফাঁস করে দেয়ার হুমকি দিয়ে তাঁর সঙ্গে যৌনতায় লিপ্ত হতে চেয়েছিলেন মহেশ। প্রথমে তিিন তাতে তেমন গুরুত্ব দেননি। তার পরে তাঁর মোবাইলে একটি শর্ট ভিডিও পাঠান মহেশ। তারপরেই পুলিশের দ্বারস্থ হন মহিলা। বেঙ্গালুরুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান মহিলা। তারপরেই ফেসবুক অ্যাকাউন্ট ট্র্যাক করে মাইসুরু থেকে মহেশকে গ্রেফতার করে পুলিশ।
তারপরেই মহেশকে জেরা করে সত্যিটা জানতে পারে পুলিশ। মহেশ িনজেই স্বীকার করেছেন তিিনই বান্ধবীর মোবাইল চার্জারে স্পাইক্যাম লাগিয়ে গোপন ছবি এবং ভিডিও তুলেছিলেন। মহেশের ডেরায় তল্লাশি চালিয়ে পুলিশ স্পাইক্যাম, চার্জার, ল্যাপটপ, মোবাইল ফোন, মেমোরি কার্ড, পেন ড্রাইভ উদ্ধার করেছে। একটি ই-কমার্স পোর্টাল থেকে সেই স্পাই ক্যামেরাটি কিনেছিলেন মহেশ জানতে পেরেছে পুলিশ।












Click it and Unblock the Notifications