বিহারে ট্রেনে বিস্ফোরণে মৃত ১! ঘটনা নিয়ে যা বলছে পুলিশ
বিহারের কিউল স্টেশনে লক্ষ্মীসরাই-মৌর্য এক্সপ্রেসে বিস্ফোরণ। এই বিস্ফোরণে এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন।
বিহারের কিউল স্টেশনে লক্ষ্মীসরাই-মৌর্য এক্সপ্রেসে বিস্ফোরণ। এই বিস্ফোরণে এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের পর ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।

খবর পেয়েই দুর্ঘটনাস্থলে যায় পুলিশ। স্পেশাল টাস্কফোর্সের দল ঘটনাস্থলে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেল ট্রাক ভেঙে যাওয়ার পরেই বিস্ফোরণ ঘটে। প্রায় দশ ফুটের রেল ট্রাক বগির মধ্যে ঢুকে যায়।
ক্ষতিগ্রস্ত বগিটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং ট্রেন চলাচলও শুরু হয়েছে। বিহারের কিউল স্টেশন থেকে প্রায় এক কিমি দূরে মহেশ লেতা হল্ট স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশের প্রাথমিক অনুমান, নকশালরাই এই ঘটনার জন্য দায়ী। কেননা তারা এলাকায় বনধের ডাক দিয়েছিল।












Click it and Unblock the Notifications