মেয়ের অশ্লীল ভিডিও-র প্রতিবাদ, মোদী-রাজ্যে গণপিটুনিতে মৃত্যু বিএসএফ জওয়ানের
যোগী-রাজ্যে মব-লিঞ্চিং বা গণপিটুনিতে হত্যার ঘটনা প্রায়ই ঘটেছে। এবার মোদী-রাজ্যে ঘটে গেল মর্মান্তিক সেই ঘটনা। এমনকী এই ঘটনায় রক্ষা পেলেন না রক্ষকও।
যোগী-রাজ্যে মব-লিঞ্চিং বা গণপিটুনিতে হত্যার ঘটনা প্রায়ই ঘটেছে। এবার মোদী-রাজ্যে ঘটে গেল মর্মান্তিক সেই ঘটনা। এমনকী এই ঘটনায় রক্ষা পেলেন না রক্ষকও। যিনি দেশের নিরাপত্তার দায়িত্বে থাকেন, তাঁকেই নির্মমভাবে হত্যা হতে হল মেয়ের অশ্লীল ভিডিও-র প্রতিবাদ করায়।

গুজরাতে মেয়ের এক অশ্লীল ভিডিও-র প্রতিবাদ করেছিলেন বিএসএফ জওয়ান। তাঁকে প্রতিবাদের মাশুল দিতে হয়েছে জীবন দিয়ে। নোংরা ভিডিও প্রচারের প্রতিবাদ করায় তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। গুজরাতের নদিয়াদ জেলায় এই নির্মম ঘটনা ঘটে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
গুজরাতে বিএসএফ জওয়ানের মেয়ের অশ্লীল ভিডিও তুলে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছিল এক কিশোর। সেই নিন্দনীয় ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন মেয়েটির বাবা ওই বিএসএফ জওয়ান। তিনি ওই কিশোরকে নিষেধ করেছিলেন এই কাজ না করতে। এরপর ওই কিশোর তার দলবল নিয়ে এসে মারধর করে জওয়ানকে। বর্ডার সিকিউরিটি ফোর্সের ওই জওয়ানকে পিটিয়ে হত্যা করা হয়।
নিহত ওই বিএসএফ জওয়ানের নাম মেলজিভাই ভাঘেলা। মেয়ের অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করায় তিনি প্রতিবাদ করতে গিয়েছিলেন ১৫ বছর বয়সী ছেলেদির বাড়িতে। তিনি ছেলেটির পরিবারের কাছে অভিযোগ করেন যে ছেলেটি তার মেয়ের আপত্তিকর ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে।
তিনি ছেলেটির পরিবারের কাছে আর্জি করেন, এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতে। ওই বিএসএফ জওয়ান মেলজিভাই ভাঘেলা তাঁর ছেলে ও স্ত্রীকে নিয়ে ছেলেটির বাড়িতে গিয়েছিলেন। কিন্তু কিশোরের পরিবার তাঁর কথা শোনেনি। উল্টে তাঁকে গালিগালাজ করতে শুরু করে।
ওই বিএসএফ জওয়ান অনেক চেষ্টা করেও তাদের বোঝাতে পারেনি যে তাদের ছেলে একেবারেই ঠিক কাজ করছে না। জওয়ান তাদের বোঝাতে গেলে তারা পাল্টা লাঠি ও ধারালো জিনিস দিয়ে আক্রমণ করেন। ওই জওয়ানের ছেলের উপরও হামলা চালানো হয়। এরপর ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বিএসএফ জওয়ানের। মাথায় গুরুতর চোট পান তার ছেলেও। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩০৭, ৩২২, ৫০৪, ১৪৩, ১৪৭ ও ১৪৯ ধারায় মামলা শুরু করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। কিশোর ও তার বাড়ির লোকজন ঘটনার পর থেকেই পলাতক। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। একইসঙ্গে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications