দেশের শতকরা ৯৫ ভাগ ইঞ্জিনিয়ার সফটওয়্যার ডেভলপমেন্টের যোগ্য নন, দাবি রিপোর্টে
ভারতীয় তথ্য প্রযুক্তি ও ডেটা সায়েন্স ক্ষেত্রে প্রতিভার আকাল চলছে। দেশের শতকরা ৯৫ জন ইঞ্জিনিয়ার সফটওয়্যার ডেভলপমেন্ট সংক্রান্ত চাকরির যোগ্য নন। সাম্প্রতিক সমীক্ষায় এই তথ্যই উঠে এসেছে।
নয়াদিল্লি, ২০ এপ্রিল : ভারতীয় তথ্য প্রযুক্তি ও ডেটা সায়েন্স ক্ষেত্রে প্রতিভার আকাল চলছে। দেশের শতকরা ৯৫ জন ইঞ্জিনিয়ার সফটওয়্যার ডেভলপমেন্ট সংক্রান্ত চাকরির যোগ্য নন। সাম্প্রতিক সমীক্ষায় এই তথ্যই উঠে এসেছে।
চাকরির বাজার নিয়ে সমীক্ষা করা একটি সংস্থা এই সমীক্ষা চালিয়েছে। সেখানে দাবি করা হয়েছে, মাত্র ৪.৭৭ শতাংশ প্রার্থীই প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় সঠিক লজিক লিখতে পারেন। যা প্রোগ্রামিংয়ের চাকরির ন্যূনতম প্রধান শর্ত।

দেখা গিয়েছে, ৫০০টির বেশি কলেজে ৩৬ হাজার ছাত্রছাত্রী অটোমাটা (মেশিন সংক্রান্ত সফটওয়্যার ডেভলপমেন্ট অ্যাসেসমেন্ট স্কিল) নিয়েছেন। তবে তার মধ্যে দুই-তৃতীয়াংশই তার কোড লিখতে ব্যর্থ হয়েছেন। মাত্র ১.৪ শতাংশ ছাত্রছাত্রী আংশিকভাবে সঠিক কোড লিখতে পেরেছেন।
সমীক্ষক গোষ্ঠীর মতে, ভালো ছাত্রছাত্রী তৈরি হওয়ার মধ্যে ফাঁক থেকে যাচ্ছে। পাশ করার পরও তাই ন্যূনতম কোড লেখার ক্ষমতা থাকছে না ছাত্রছাত্রীদের। এবং তারা যখন কাজের জায়গায় প্রবেশ করছে, তখন পরিস্থিতি জটিল হচ্ছে সন্দেহ নেই। তাছাড়া ভালো কোডিং জানা লোকেরা ভালো চাকরিতে ঢুকে যাচ্ছেন। ফলে শিক্ষকতার ক্ষেত্রে সমৃদ্ধ শিক্ষকদের অভাবে ছাত্রছাত্রীরাও কিছু শিখতে পারছেন না। তারাই পাশ করে বছরের পর বছর আইটি ক্ষেত্রে ভিড় বাড়াচ্ছেন।
সমীক্ষায় আরও জানা গিয়েছে, টিয়ার-১ কলেজের চেয়ে টিয়ার-৩ কলেজে প্রোগ্রামিং স্কিল অনেক বেশি নিম্নমানের। প্রথম ১০০টি কলেজের মধ্যে ৬৯ শতাংশ ছাত্রছাত্রী কোড লিখতে পারলেও বাকী কলেজে মাত্র ৩১ শতাংশ ছাত্রছাত্রী কোড লিখতে পারে, বাকীরা পারে না।












Click it and Unblock the Notifications