(গুজরাত) বিয়ের জন্য পাত্রী চাই, পাত্রের বয়স '৯০' বছর!

আহমেদাবাদ, ১১ জানুয়ারি : "নব্বই বছরের গুজরাতি পাত্রের জন্য যে কোনও বয়সের পাত্রী চাই।"

আরে না না, এ কোনও রসিকতা নয়। জীবনের নয় দশক কাটানোর পর এবার জীবনসঙ্গীনীর খোঁজ শুরু করেছেন আহমেদাবাদের অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক আধিকারিক মনসুখলাল।

অবসরের ২৫ বছর বাদ মনসুখলালের স্ত্রীয়ের মৃত্যু হয়। দুই মেয়ে ও দুই ছেলে রয়েছে ঠিকই কিন্তু স্ত্রীয়ের মৃত্যুর পর থেকে অনেকটাই একা হয়ে যান তিনি।

(গুজরাত) বিয়ের জন্য পাত্রী চাই, পাত্রের বয়স '৯০' বছর!

এক মেয়ের বাড়িতেই আপাতত থাকেন মনসুখলাল। থাকার খরচবাবদ মেয়েকে ১৭০০০ টাকা দেন এবং তাঁর খাওয়াবাবদ ছেলেকে ৬০০০ টাকা দেন।

মনসুখলালের কথায়, "ছেলেমেয়েরা আমায় চায় না। ওদের নজর আমার টাকায়। তাই একজন সঙ্গীনীর খোঁজ করছি, যার সঙ্গে আমি জীবনের শেষদিনগুলি আনন্দে, শান্তিতে কাটাতে চাই।"

নব্বই বছর বয়সে কেউ যদি পাত্রীর খোঁজ করেন তাহলে প্রাথমিকভাবে শুনলে তা অবাক লাগে, কিন্তু এই একাকীত্ব, ভালবাসার টান মানুষকে যে কতটা অসহায় করে দেয় তা অনুভব করা যায় না। জীবনের শেষবেলায় তাই যত্ন, ভালবাসা ও শান্তির টানে অর্ধাঙ্গীনীর খোঁজ শুরু করেছেন মনসুখলাল।

একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করেছেন। সংস্থার তরফে জানানো হয়েছে, "মনসুখলালের সন্তানরা তাঁর যত্ন নিচ্ছে না, তাঁর খেয়াল রাখছে না। আর তাই জীবনসঙ্গীনীর খোঁজ পেতে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন।"

এই সংক্রান্ত খবর আরও পড়ুন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+