মহারাষ্ট্রে ৮০ শতাংশ কোটা স্থানীয়দের জন্য! বেকারত্ব নিয়ে উদ্ধব সরকারের আসন্ন পদক্ষেপ ঘিরে জল্পনা
মহারাষ্ট্রে ৮০ শতাংশ কোটা স্থানীয়দের জন্য! বেকারত্ব নিয়ে উদ্ধব সরকারের আসন্ন পদক্ষেপ ঘিরে জল্পনা
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েই ধর্মনিরপেক্ষ ও সম্মিলিত সরকার গঠনের ডাক দিয়েছেন উদ্ধব ঠাকরে। আর শিবাজি পার্কের ঝাঁ চকচকে আয়োজনে শপথ গ্রহণের পরই প্রথম মন্ত্রিসভার বৈঠকেই উদ্ধব ঠাকরে রায়গড়ে শিবাজি দূর্গে ২০ কোটি টাকার সংরক্ষণ জনিত প্রকল্পের ঘোষণা করেন। আর এবার শিবসেনার অভিন্ন ন্যূনতম কর্মসূচি ঘিরে উদ্ধব সরকারের থেকে একাধিক আশা নিয়ে রয়েছে মহারাষ্ট্র।

কোন খাতে বিবেচনা করা হবে 'স্থায়ী স্থানীয় বাসিন্দা'র তত্ত্ব?
শিবসেনা নেতা একনাথ শিন্ডে এই স্থায়ী স্থানীয় বাসিন্দার তত্ত্ব ঘিরে জানিয়েছেন যে মহারাষ্ট্রে যাঁরা গত ১৫ বছর ধরে রয়েছেন , তাঁরা নিজেদের বাসিন্দা হওয়ার সমর্থনে নথি দেখালেই 'স্থানীয় ' হিসাবে বিবেচিত হবেন। পাশাপাশি, যাঁরা মহারাষ্ট্রে জন্মেছেন অবশ্যই তাঁদের সেখানে জন্মাতে হবে।

শিবসেনার অভিন্ন ন্যূনতম পরিকল্পনা
মহারাষ্ট্রে শিবসেনা নির্বাচনের আগে নিজেদের প্রকাশিত অভিন্ন ন্যূনতম পরিকল্পনা ঘোষণাপত্রেই জানিয়ে দিয়েছিল , মহারাষ্ট্রের প্রাইভেট সেক্টরগুলিতে স্থানীয়দের ৮০ শতাংশ চাকরি দেওয়ার জন্য তাঁদের পার্টি প্রতিজ্ঞাবদ্ধ। আর সেই চ্যালেঞ্জই এবার উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রীপদে বসবার পর বড় অগ্নি পরীক্ষা শিবসেনা জোটের সরকারের কাছে।

১০ টাকায় খাবার থালি!
পেটভরা খাবার দিয়ে সাজানো থালি ১০ টাকায় মিলবে মুম্বইয়ের রাস্তায়। এমন ঘটনা মুম্বইয়ের মতো ব্যায়বহুল শহরে ভাবাটাও কঠিন ! তবে সেই কঠিন কাজকেই এবার সহজ করার ডাক দিয়েছিল শিবসেনা। এবার মহারাষ্ট্রের ১৯ তম মুখ্যমন্ত্রীর কাছে সেটাও চ্যালেঞ্জ।

ধর্মনিরপেক্ষতা নিয়ে উদ্ধবের বক্তব্য
লোকসভা ভোট মিটতেই অযোধ্যায় গিয়ে রাম মন্দির গড়ার জন্য তৎকালীন এনডিএ শরিকদল বিজেপির ওপর চাপ বাড়িয়েছিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। আর সেই ঘটনার কয়েকমাস বাদে মহারাষ্ট্রে সরকার গঠন করে উদ্ধব ঠাকরে সাফ জানিয়ে দেন যে মহা বিকাশ আঘাড়ি জোটের সরকার ধর্মনিরপেক্ষ ও সম্মিলিতভাবে সাংবিধানিক নিয়ম পালনে ব্রতী। কোনও মতেই ধর্মের ভিত্তিতে নেওয়া হবেনা কোনও সিদ্ধান্তকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications