INDI Alliance: ইন্ডি জোটের নেতৃত্বে মমতাই! বাংলার মুখ্যমন্ত্রীর সমর্থনে কত শতাংশ ভোট? যা বলছে সমীক্ষা...

INDI Alliance: দেশের বিরোধী দলগুলি মিলে তৈরি হয়েছিল ইন্ডি জোট। ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (INDIA) নামে জোটে রয়েছে কংগ্রেস, তৃণমূল, আপ, সমাজবাদী পার্টি-সহ বিভিন্ন বিরোধী দল। কিন্তু গত লোকসভা তো বটেই, তারপর থেকে একাধিক বিধানসভা ভোটেও কার্যত মুখ থুবড়ে পড়েছে ইন্ডি। এমতাবস্থায় জোট কি টিকে থাকবে? কী বলছে সমীক্ষা?

ইন্ডিয়া টুডে-সি ভোটার মুড অফ দ্য নেশন সমীক্ষায় উঠে এসেছে, এত বাধা বিপত্তি পরাজয় সত্ত্বেও দেশের ৬৫ শতাংশ ভোটারই চান ইন্ডি জোট অটুট থাকুক। ২৬ শতাংশ ভোটার আবার জোটের অস্তিত্বই চান না।

MAMATA INDI

গত ২ জানুয়ারি থেকে চলতি ফেব্রুয়ারির ৯ তারিখের মধ্যে করা হয় ওই সমীক্ষা। লোকসভা কেন্দ্রগুলি ধরে ধরে মোট ১ লক্ষ ২৫ হাজার ১২৩ জন ভোটারকে সমীক্ষা করা হয়। নতুন ভোটারদের সাক্ষাৎকারও নেওয়া হয় সমীক্ষায়।

তবে ইন্ডি জোটের নেতৃত্বে কে থাকবেন? সেই প্রশ্নের উত্তরে এখনও রাহুল গান্ধীকেই (Rahul Gandhi) চান ভোটাররা। ২৪ শতাংশ সমর্থনই গিয়েছে রাহুলের ঝুলিতে। অথচ জোটের তথা দল কংগ্রেসের পরাজয় নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছেন রাহুল।

জোটের অন্দরে বারবার সওয়াল উঠেছে ইন্ডির রাশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে থাকার জন্যে। মমতা নিজেও বলেছিলেন, দায়িত্ব পেলে তা পালন করার কথা। সমীক্ষায় রাহুলের পরেই রয়েছেন মমতা।

অর্থাৎ, রাহুল ছাড়া ইন্ডির নেতৃত্বে বাংলার মুখ্যমন্ত্রীকেই দেখতে চান ভোটাররা। ১৪ শতাংশ সমর্থন পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এর পরে সেই স্থানে রয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ও সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। সমীক্ষায় তাঁরা যথাক্রমে ৯ ও ৬ শতাংশ সমর্থন পেয়েছেন।

সমীক্ষায় এও জানতে চাওয়া হয়েছিল, যদি এই মুহূর্তে লোকসভা নির্বাচন হত, তাহলে মানুষ কাকে ভোট দিতেন। সমীক্ষার ফলাফল অনুযায়ী, এই মুহূর্তে লোকসভা ভোট হলে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডি জোটের আসন সংখ্যা ১৮৮-তে নেমে আসত। ২০২৪ এর লোকসভা নির্বাচনে ২৩২টি আসন জিতেছিল তারা। উল্টে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর আসনসংখ্যা বাড়ত।

সমীক্ষা মতে এই মুহূর্তে ভোট হলে ৩৪৩টি আসন জিতে অনায়াসেই সরকার গড়ত এনডিএ। বিজেপি একাই ২৮১টি আসন জিতে সংখ্যাগরিষ্ঠতা পেত। ২৯২টি আসন জিতেছিল এনডিএ। তাদের ভোট শতাংশও তিন শতাংশ বেড়ে ৪৭ শতাংশ হতে পারত। অন্যদিকে মাত্র ১ শতাংশ ভোট বাড়ত ইন্ডি জোটের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+