Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Delhi Rain: সাত সকালে প্রবল বর্ষণ, ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের ছাদ, ১ জনের মৃত্যু, আহত ৫

সাত সকালের প্রবল বর্ষণে বিপত্তি দিল্লি বিমানবন্দরে। ১ নম্বর টার্মিনালের ছাদ ভেেঙ পড়ে আহত হয়েছেন ৬ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকাজে ঘটনাস্থলে পৌঁছে দমকল। একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

কেবল বর্ষণেই এই দুর্ঘটনা না আরও কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। দমকলের তরফে জানানো হয়েছে ভেঙে পড়া টার্মিনালের ছাদের একাংশের ধ্বংসস্তুপের মধ্যে কেই আটকে নেই। তবে টার্মিনাল ওয়ানে যাওয়ার পথ বন্ধ করে দেওয়া হচ্ছে। যাত্রীদের স্বার্থে যুদ্ধকালীন তৎপরতায় চলছে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ।

Delhi Rain

জানা গিয়েছে ভোর সাড়ে ৫টা নাগাদ হঠাৎই টার্মিনাল ১-র একাংশের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেসময় যাত্রীদের ভিড় ছিল টার্মিনাল ১-এ। দমকলের ৪টি ইঞ্জিন উদ্ধারকাজ চালাচ্ছে। কীভাবে টার্মিনাল ১-র ছাদ ভেঙে পড়ল তা খতিয়ে দেখবেন বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক পরিবহণমন্ত্রী রাম মোহন নাইডু। আগে পরিস্থিতি স্বাভাবিক করা জরুরি বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য দিল্লি বিমানবন্দর রক্ষণা বেক্ষণের দায়িত্ব রয়েছে আদানি গোষ্ঠীর হােত। এই নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তীব্র আক্রমণ শানিয়েছিলেন। তিনি অভিযোগ করেছেন দেশের সিংহভাগ বিমানবন্দরের দায়িত্ব মোদী তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী আদানিদের হাতে তুলে দিয়েছে। এই নিয়ে আক্রমণ শানিয়েছিলেন কংগ্রেস নেতা।

শুক্রবার সকাল থেকেই প্রবল বর্ষণ শুরু হয়েছে দিল্লিতে। একাধিক জায়গায় বৃষ্টির দাপটে গাছ উপড়ে পড়েছে। প্রবল গরম থেকে রেহাই পেয়েছেন দিল্লিবাসী। এক ধাক্কায় তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি কমে গিয়েছে। চলতি গরমে তাপপ্রবাহের জেরবার পরিস্থিতি তৈরি হয়েছিল রাজধানী দিল্লিতে। তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছিল। ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গিয়েছিল তাপমাত্রা।

দেশে বর্ষা এবার তাড়াতাড়ি ঢুকলেও এখনও গোটা দেশে ছড়িয়ে পড়েিন। তার জেরে জুন মাস জুড়ে তাপপ্রবাহের দাপটে কাহিল হয়েছে উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ অংশ। গরমে কাহিল পরিস্থিতি তৈরি হয়েছিল দিল্লিবাসীর। সবথেকে বড় কথা দিন এবং রাতের তাপমাত্রার ফারাক অনেকটাই কমে গিয়েছিল। ফলে কখনোই গরম থেকে রেহাই পাচ্ছিলেন না তাঁরা।

প্রবল বর্ষণের কারণে দিল্লির একাধিক রাস্তায় জল জমে গিয়েছে। সকাল থেকেই বিপর্যস্ত ট্রাফিক পরিষেবা। একাধিক রাস্তায় জল জমে যাওয়ার কারণে গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে। ট্রাফিক অ্যালার্ট জারি করা হয়েছে একাধিক জায়গায়। অন্যদিকে রাস্তার জল একাধিক জায়গায় বাড়ির ভেতরে ঢুকে গিয়েছে বলে জানা গিয়েছে।দিল্লি বিমানবন্দরের উড়ান পরিষেবাও ব্যহত হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+