কাশ্মীরের উধমপুরে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৬, আহত ৩৮
এক বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে জম্মু ও কাশ্মীরের উধমপুরে। সেখানে নয়ানজুলিতে বাস পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ৬ জনের । আহত হয়েছেন ৩৮ জন।
এক বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে জম্মু ও কাশ্মীরের উধমপুরে। সেখানে নয়ানজুলিতে বাস পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ৬ জনের । আহত হয়েছেন ৩৮ জন। তৎপরতার সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির কাজ চলছে।

জানা গিয়েছে, ঘটনার আগে একটি অটো রিক্সার সঙ্গে বাসের ধাক্কার জেরে ঘটে যায় দুর্ঘটনা। শেষে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গিয়ে পড়ে নয়ানজুলিতে। মুহূর্তে প্রাণ হারান ৬ জন। আহত হন ৩৮ জন। ঘটনায় রীতিমত শোকের ছায়া কাশ্মীরে। জানা গিয়এছে, সুরিনসার থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল বাসটি।
এই ঘটনার আগে এক ট্রাক ড্রাইভারের মৃত্যুর খবর মিলেছে। সেটিও একটি দুর্ঘটনার জেরে। দিল্লির সেই পথ দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications