আর্থিক প্রতারণার অভিযোগে থানের কল সেন্টার থেকে আটক ৫০০ কর্মী
থানে, ৫ অক্টোবর : মঙ্গলবার গভীর রাতে থানের একটি কল সেন্টার থেকে ৫০০ জন কর্মীকে আটক করেছে পুলিশ। থানের মীরা রোডে অবস্থিত কল সেন্টারের কর্মীদের বিরুদ্ধে একাধিক মার্কিন নাগরিককে আর্থিক প্রতারণার অভিযোগ পেয়ে পুলিশ এই অভিযান চালায়।
২০০ জন পুলিশের একটি দল মঙ্গলবার মধ্য রাতে তল্লাশি অভিযান চালান। পুলিশ সূত্র মারফৎ জানান গিয়েছে, ওই কল সেন্টারের কর্মীরা মার্কিন নাগরিকদের বিভিন্ন ভাবে প্রতারণা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য হাতিয়ে নিতেন। পরে সেই সব অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করতো ওই কল সেন্টারের কর্মীরা।

পুলিশ আরও জানায়, কলসেন্টারের কর্মীরা মার্কিন নাগরিকদের আয়কর বিভাগের কর্মী হিসাবে পরিচয় দিয়ে ফোন করতেন। প্রথমে তাদের থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চাইতেন। মার্কিন নাগরিকরা তা জানাতে অস্বীকার করলে তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হতো ।
পরিকল্পনা মাফিক কল সেন্টার চালানোর নাম করে এই প্রতারণা চক্রটি দীর্ঘদিন ধরে বহু মার্কিন নাগরিককে প্রতারণা করেছে বলে জানা গিয়েছে। পুলিশের একটি সূত্রের দাবি ওই কল সেন্টারের কর্মীরা এখনও পর্যন্ত অনুমানিক ১ কোটি টাকা হাতিয়েছে মার্কিন নাগরিকদের কাছ থেকে।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বেশ কয়েকদিন ধরেই কল সেন্টারটির উপরে নজর রেখেছিল অবশেষে মঙ্গবার রাতে সম্পূর্ণ তৈরি হয়ে তল্লাশি অভিযান চালায়। পুলিশ ইতিমধ্যেই আটক কল সেন্টারের কর্মীদের বিরুদ্ধে মামলা রুজু করার প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গিয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications