মধ্যরাতে অগ্নিকাণ্ড, বন্ধ ঘরে পুড়ে মৃত্যু এক পরিবারের ৫ জনের
মধ্যরাতে অগ্নিকাণ্ড, বন্ধ ঘরে পুড়ে মৃত্যু এক পরিবারের ৫ জনের
শীতের রাতে বন্ধ ঘরে আগুন। ঘুমের মধ্যেই পুড়ে মারা গেলেন একই পরিবারের ৫ জন ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মৌ-য়ে। তার মধ্যে ৩ শিশুও রয়েছে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই জেলা শাসক ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে যান।

ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে উত্তর প্রদেশের মৌয়ে। কাঁচা বাড়িতে মধ্যরাতে অগ্নিকাণ্ড। কেউ বুঝে ওঠার আগেই দাউদাউ করে জ্বলে যায় বাড়িটি। শীতের রাতে গোটা পরিবার ঘুমিয়ে ছিলেন সেসময়। আশপাশের বাড়ির বাসিন্দারাও ঘরের মধ্যেই ঘুমোচ্ছিলেন। সেকারণে অগুন লাগার কথা জানতে পারেননি তাঁরা। যখন বুঝতে পারেন তখন সব শেষ। ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থাতেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান একই পরিবারের ৫ জন সদস্য। তার মধ্যে তিন শিশুও ছিল।
প্রতিবেশীরা খবর পেয়ে দমকলকে জানালে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। তদন্ত করে দেখছে দমকল। তবে জেলা শাসক জানিয়েছেন পরিবারের লোকেদের ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।












Click it and Unblock the Notifications