করোনা ভাইরাসে ভারতে নতুন করে আক্রান্ত দক্ষিণ ভারতের ৫ জন, লাফিয়ে বাড়ছে সংখ্যা
করোনা ভাইরাসে ভারতে নতুন করে আক্রান্ত দক্ষিণ ভারতের ৫ জন, লাফিয়ে বাড়ছে সংখ্যা
করোনা ভাইরাসের আক্রমণে দেশ কার্যত ত্রস্ত। করোনা ভাইরাস এই মুহূর্তে ভারতের ৩৯ জনের দেহে ঢুকে রয়েছে। নতুন করে রবিবার সকালেই এদেশের আরও ৫ জনের খবর মিলেছে, যাঁরা করোনা ভাইরাসে আক্রান্ত। একনজরে দেখে নেওয়া যাক, এবার নতুন করে এই ভাইারাসের চিহ্ন কোথা থেকে মিলেছে?

দক্ষিণ ভারতে নতুন করে গ্রাস করোনার
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেরলে এর আগে ৩ জন অসুস্থ ছিলেন। তারপর তাঁরা সেরে যেতেই , এবার খবর নতুন করে কেরলে ৫ জনের দেহে মিলেছে করোনা ভাইরাসের সন্ধান। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই ৫ জন ইতালি থেকে সদ্য ফিরেছেন। উল্লেখ্য, করোনরা আঁতুর ঘর চিন হলেও, ইতালিতে এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়ে মতের সংখ্যা ২৩৩ এ দাঁড়িয়েছে।

মিলান কার্যত স্তব্ধ
ইতালির উত্তর অংশ থেকে যেহেতু করোনার আক্রমণের সংখ্যা বেশি দেখা যাচ্ছে, তাই মিলান সহ একাধিক শহর কার্যত স্তব্ধ কের দেওয়া হচ্ছে , যাতে এই ভাইরাস না ছড়াতে পারে। এই মুহূর্তে ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫,৮৮৩ জন। তাঁদের মধ্যে ২,৬৫১ জন হাসপাতালে ভর্তি। ক্রমেই সেখানে মৃতের সংখ্যা বাড়ছে।

ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৯
রবিবার সকালে করোনা আক্রান্তের সংখ্যা ভারতে ছুঁয়েছে ৩৯ জনে। এর আগে ৩৪ জনের দেহে এই ভাইরাস পাওয়া যায়। তারপর আরও ৫ জনের দেহে কেরলে নতুন করে এই ভাইরাস দানা বাঁধে। ফলে, ভারতে লাফিয়ে বাড়তে শুরু করেছে করোনার হানা।

চিনের বাইরে ১৭ গুণ দ্রুতহারে করোনার গ্রাস
এর আগে, বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, যে করোনা ভাইরাসে আক্রমণ চিনের বাইরে ১৭ গুণ বেশি দ্রুততার সঙ্গে শুরু হয়েছে। এদিকে, ভারতেও এই ভাইরাসের থাবা ক্রমাগত জোরালো হচ্ছে । মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক।












Click it and Unblock the Notifications