মুম্বইতে ৮ হাজার ৬৪৮, মহারাষ্ট্রে ৪৭ হাজার ৮২৭! উদ্বেগ বাড়িয়ে উর্ধ্বমুখী করোনা গ্রাফ

একদিনে সর্বোচ্চ সংক্রমণ মুম্বইয়ে৷ মহারাষ্ট্র সরকার জানাল এই তথ্য৷ বাণিজ্যনগরীতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৮,৬৪৮ জন৷ যা গত বছর শহরে মহামারীর আবির্ভাবের পর থেকে একদিনে সবচেয়ে বেশি৷ এইসঙ্গে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৮ জনের৷ এদিকে মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টা জুড়ে করোা আক্রান্ত হয়েছে ৪৭ হাজার ৮২৭ জন। এছাড়া পুনেতে ৪ হাজার ৭৬৬ জন এবং নাগপুরে ৩ হাজার ৪ জন করোনা আক্রান্ত হয়েছে। মহারাষ্ট্র জুড়ে ২০২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে৷ প্রথমবারের মতো দ্বিতীয়বারেও বিপজ্জনক হারে সংক্রমণ বাড়ছে মহারাষ্ট্রে৷ যে কারণে কোভিড বিধি নিয়ে কড়াকড়ি শুরু করেছে মহারাষ্ট্র প্রশাসন৷ টেস্টের সংখ্যা বাড়ানোর কথা মাথায় রেখে বেসরকারি ক্ষেত্রে টেস্টের খরচ ১ হাজার টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করা হয়েছে৷ ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টের খরচও আগের থেকে কমানো হয়েছে৷

মাস্ক পরার আবেদন

মাস্ক পরার আবেদন

এই পরিস্থিতিতে মহারাষ্ট্র কোভিড ১৯ টাস্ক ফোর্সের প্রধান ডঃ সঞ্জয় ওক বলেন, একজন করোনা আক্রান্ত ৪০০ জনকে সংক্রমিত করতে পারে ৷ অতএব, মাস্কের ব্যবহার, পরিচ্ছন্নতা, শারীরিক দূরত্ব বজায় রাখা ছাড়া উপায় নেই৷

কোভিডের দ্বিতীয় ডেউয়ে নাজেহাল মহারাষ্ট্র

কোভিডের দ্বিতীয় ডেউয়ে নাজেহাল মহারাষ্ট্র

প্রথমবারের মতোই কোভিডের দ্বিতীয় ডেউয়ে নাজেহাল মহারাষ্ট্রে ইতিমধ্যে রাত্রিকালীন কার্ফু জারি হয়েছে৷ মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে প্রশাসনের আধিকারিকদের সম্পূর্ণ লকডাউনের জন্য তৈরি থাকতে বলেছেন৷ এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণের নজির গড়ল রাজ্য৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+